Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবি রাতেই কলকাতায় চলে এলেন আনোয়ার, পরিয়ে দেওয়া হল লাল হলুদ উত্তরীয়

আনোয়ার আলি চলে এলেন কলকাতায়। রবিবার রাতে ১১টা নাগাদ তিনি দমদম বিমানবন্দরে নামেন।

রবি রাতেই কলকাতায় চলে এলেন আনোয়ার, পরিয়ে দেওয়া হল লাল হলুদ উত্তরীয়

শেষ আপডেট: 11 August 2024 23:59

দ্য ওয়াল ব্যুরো: আনোয়ার আলি চলে এলেন কলকাতায়। রবিবার রাতে ১১টা নাগাদ তিনি দমদম বিমানবন্দরে নামেন। সেইসময়ও কাতারে কাতারে ইস্টবেঙ্গল সমর্থকদের ভিড় দেখা গিয়েছে। ক্লাবের কর্তারাও ছিলেন। আনোয়ারকে পরিয়ে দেওয়া হয় লাল হলুদ উত্তরীয়। আনোয়ারকে বিমানবন্দরে সামলাতে পুলিশও মোতায়েন করা হয়েছিল।

মোহনবাগান এই নামী সেন্ট্রাল ডিফেন্ডারকে আর আটকাতে পারবে না। আনোয়ার এখন যে কোনও ক্লাবে সই করতে পারবেন। সোমবার থেকে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দেবেন এই বিতর্কিত ডিফেন্ডার। তবে তিনি এখনই লাল হলুদ জার্সি পরে মাঠে নামবেন না। কারণ প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠক রয়েছে ২২ অগস্ট। তার আগে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি কর্তাদের ডাকা হয়েছে তাঁদের বক্তব্যের জন্য।

আনোয়ার ইতিমধ্যেই ফেডারশনকে জানিয়ে দিয়েছেন, তিনি আর মোহনবাগানে খেলতে রাজি নন। তাঁর পছন্দের ক্লাব ইস্টবেঙ্গলই। তবে আনোয়ারকে জরিমানা দিতে হবে মোহনবাগানকে। সেই জরিমানার পরিমাণ কত, সেটি ওই দিল্লির বৈঠকে স্থির হবে।


```