Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের বাবা হলেন বিরাট কোহলি, কী নাম রাখলেন পুত্রের?

সম্প্রতি খবরটি ফাঁস করে ফেলেছিলেন বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স। তার পরই বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তানের ভূমিষ্ঠ হওয়া নিয়ে হর্ষ গোয়েঙ্কার টুইট ঘিরে তোলপাড় হয় নেটদুনিয়া। তিনি জানিয়েছিলেন ভারত নয়, লন্ডনে ভূমিষ্ট হতে চলেছে বিরুষ্কার সন্তান। মঙ্গলবার দীর্ঘ পোস্ট করে সব জল্পনার অবসান ঘটালেন কোহলি।

ফের বাবা হলেন বিরাট কোহলি, কী নাম রাখলেন পুত্রের?

শেষ আপডেট: 20 February 2024 22:15

দ্য ওয়াল ব্যুরো: কোহলির পরিবারে সুখবর এল। ভামিকার পর দ্বিতীয়বার মা হলেন অনুষ্কা শর্মা। ইনস্টাগ্রামে নিজেই সুখবর দিলেন বিরাট। জানালেন, সংসারে এসেছে পুত্র সন্তান। জানিয়ে দিলেন ছেলের নামও।

 সম্প্রতি খবরটি ফাঁস করে ফেলেছিলেন বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স। তার পরই বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তানের ভূমিষ্ঠ হওয়া নিয়ে হর্ষ গোয়েঙ্কার টুইট ঘিরে তোলপাড় হয় নেটদুনিয়া। তিনি জানিয়েছিলেন ভারত নয়, লন্ডনে ভূমিষ্ট হতে চলেছে বিরুষ্কার সন্তান। মঙ্গলবার দীর্ঘ পোস্ট করে সব জল্পনার অবসান ঘটালেন কোহলি।

বিরাট জানান, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্র সন্তান এবং ভামিকার ভাই অকায় জন্ম নিয়েছে। এই আনন্দের দিনে আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ চাই। আশা করি, আমাদের ব্যক্তিগত জীবনকে আপনারা সম্মান জানাবেন।”

ভামিকা জন্মের পরেও কোহলি গোপনীয়তা বজায় রেখেছিলেন, এবারও তার অন্যথা হয়নি। গত পাঁচদিন আগে সন্তান ভূমিষ্ট হলেও তিনি পরে ঘোষণা করলেন। কোহলি কেন টেস্ট সিরিজ থেকে সরে গিয়েছিলেন, সেই নিয়ে রহস্য ছিল। পরে অবশ্য ডি’ভিলিয়ার্স সেটি জানিয়ে দেন। পরে আবার অস্বীকারও করেন চাপের কাছে নতিস্বীকার করে। কিন্তু হর্ষ গোয়েঙ্কার টুইটে সবটাই পরিষ্কার হয়ে গিয়েছে। জানিয়ে দেওয়া হয়, বিরুষ্কার সন্তান হবে লন্ডনে। 

২০২১ সালের ১১ জানুয়ারি কোহলি ও অনুষ্কার প্রথম সন্তান কন্যা ভামিকার জন্ম হয়েছিল। তিন বছরের মাথায় দ্বিতীয় সন্তান হল তাঁদের। কোহলি আগেই বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন, তিনি প্রথম টেস্ট খেলতে পারবেন না। কেন কী কারণ, সেটি তিনি বলেননি। পরে জানা যায়, পিতৃত্বকালীন ছুটিই নিয়েছিলেন ভারতের ক্রিকেট আইকন। তিনি দেশের বাইরে অনুষ্কার চিকিৎসা করিয়েছেন। 


```