Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বরানগরের মেয়ে অঙ্কিতা ভগতের লড়াই চলছে তিরন্দাজিতে, আনতে পারেন পদক

বাংলার এক প্রতিনিধি এখনও টিকে রয়েছেন প্যারিস অলিম্পিক্সে। তিনি বরানগরের মেয়ে অঙ্কিত ভগত।

বরানগরের মেয়ে অঙ্কিতা ভগতের লড়াই চলছে তিরন্দাজিতে, আনতে পারেন পদক

প্যারিসে আশা জাগালেন অঙ্কিতা।

শেষ আপডেট: 2 August 2024 15:23

দ্য ওয়াল ব্যুরো: বাংলার এক প্রতিনিধি এখনও টিকে রয়েছেন প্যারিস অলিম্পিক্সে। তিনি বরানগরের মেয়ে অঙ্কিত ভগত। তিনি মিক্সড ইভেন্টে পদকের আশা দেখাচ্ছেন। ইতিমধ্যেই শেষ আটে পৌঁছে গিয়েছেন। জিতলেই ব্রোঞ্জ। অঙ্কিতার জুটি হিসেবে রয়েছেন ধীরাজ বোমদেভারা। তাঁরা ইন্দোনেশিয়ার জুটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন।

অঙ্কিতা যে পাড়ায় থাকেন, সেই পাড়াতেই থাকেন অলিম্পিয়ান অতনু দাস। তাঁর স্ত্রী দীপিকা কুমারি, তিনিও অলিম্পিক্সে পদকের আশায় রয়েছেন। তবে অঙ্কিতার উত্থান চমকপ্রদ। বাবা শান্তনু ভকত, সকালে বাড়ি বাড়ি মাদার ডেয়ারি দুধ দেন।

বাংলার এই মেয়েটির বয়স যখন ১০, সেইসময় পাড়ার এক টুর্নামেন্টে প্রথম নজর কাড়েন। তারপর ১৪ বছর বয়সে তিনি টাটা তিরন্দাজ অ্যাকাডেমিতে ভর্তি হয়ে যান। সেইসময় অঙ্কিতার কোচ ছিলেন তিনজন, ধর্মেন্দ্র তিওয়ারি, পূর্ণিমা মাহাতো ও রাম আদেশ। 

সেই পরিবার থেকে অঙ্কিতার তিরন্দাজ হয়ে ওঠা স্বপ্নের মতোই। তিনি মিক্সড ইভেন্টে পদক জিতলে পারলে দোলা বন্দ্যোপাধ্যায়দের ছাপিয়ে যাবেন। দোলারা অলিম্পিক্সে নামলেও পদক জিততে পারেননি। সেদিক থেকে ২৬ বছরের অঙ্কিতা পাড়ার সবাইকে ছাপিয়ে যাবেন।

অঙ্কিতা অবশ্য জাতীয় স্তরের তিরন্দাজিতে ঝাড়খন্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন। ধীরাজের সঙ্গে অঙ্কিতার বোঝাপড়া দারুণ। তাঁরা এশিয়ান গেমসেও পদক জিতেছিলেন। এবার অলিম্পিক্সে পদকের দৌড়ে রয়েছেন।

২০১৫ সালে চিনে বিশ্ব যুব তিরন্দাজিতে অঙ্কিতা সুযোগ পেলেও তাঁর শেষ মুহূর্তে ভিসা না হওয়ায় যেতে পারেননি। ২০১৭ সালে ফের বিশ্ব যূুব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়ে সোনা জেতে ফেরেন। সেটাই বাংলার তিরন্দাজের বড় সাফল্য ছিল। 


```