
শেষ আপডেট: 23 June 2018 11:45
মঞ্চের মধ্যেই কাজিয়া [/caption]
সভার শুরুতে টুটু বসু মঞ্চে থাকলেও সভা পরিচালনার জন্য তাঁর নাম না ঘোষণা করায় আপত্তি জানান সৃঞ্জয় বসু। সঙ্গে দেবাশিস দত্ত। সেখান থেকে শুরু হয় উত্তেজনা। একদল স্লোগান দিতে থাকে ‘মোহনবাগান জিন্দাবাদ’ অন্য গোষ্ঠী বলে ‘টুটু বসু জিন্দাবাদ।’ বর্তমান ফুটবল সচিব তথা মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়, টুটু বসু, শিশির ঘোষ কেউই পরিস্থিতি সামাল দিতে পারেননি। অঞ্জন মিত্রের জামাই তথা প্রাক্তন গোলরক্ষক কল্যাণ চৌবেকে মঞ্চ থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে টুটু গোষ্ঠীর বিরুদ্ধে।
২০১৭ সালে টুটু বসু বাগানের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন শারীরিক অসুস্থতার কারণে। কার্যকরী কমিটি সেই পদত্যাগপত্র গ্রহণ করেনি। কয়েকদিন আগেই টুটু বসু সেই দায়িত্বে ফেরার জন্য চিঠি দেন সচিব অঞ্জন মিত্রকে। তিনি বলেন, ‘ক্লাব তাঁর পদত্যাগ পত্র না গ্রহণ করে তাঁকে যে সম্মান দিয়েছে সেই জন্য তিনি আবার সভাপতির কাজ চালিয়ে নিয়ে যেতে চান।’
এ দিন যে ন্যক্কারজনক ঘটনা ঘটল তা মোহনবাগানের ইতিহাসে কালো দিন বলেই মনে করছে ফুটবল মহল। পরিস্থিতি এমন জায়গায় যায়, যে বার্ষিক সভা বাতিল ঘোষণা করে দিতে বাধ্য হয় ক্লাব।