Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

৫ সেকেন্ড সময় ছিল, 'ভুল' সিদ্ধান্তের শিকার, আম্পায়ারের সমালোচনায় শাস্তির মুখে ম্যাথুজ

ম্যাথুজের কথায়, চতুর্থ আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছেন। আম্পায়ারের প্রকাশ্যে সমালোচনা করায় তাঁকে আইসিসি শাস্তি দিতে পারে।

৫ সেকেন্ড সময় ছিল, 'ভুল' সিদ্ধান্তের শিকার, আম্পায়ারের সমালোচনায় শাস্তির মুখে ম্যাথুজ

শেষ আপডেট: 7 November 2023 12:22

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে এ ঘটনা আগে ঘটেনি। সোমবার বাংলাদেশের বিরুদ্ধে একটি বল না খেলেই 'আউট' হয়ে যান শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী, ম্যাথুজকে 'টাইমড আউট' দেওয়া হয়েছে। যদিও শ্রীলঙ্কার এই অলরাউন্ডার দাবি করলেন, তিনি মোটেই আউট ছিলেন না। তাঁর কাছে প্রমাণ আছে। প্রমাণ হিসেবে দু'টি ছবি পোস্ট করেছেন ম্যাথুজ।

সোমবার কী ঘটেছিল দিল্লির কোটলা স্টেডিয়ামে? শ্রীলঙ্কার ব্যাটার সাদিরা সমরাবিক্রম আউট হওয়ার পর নামার কথা ছিল ম্যাথুজেরই। কিন্তু ভুল হেলমেট পরে মাঠে চলে আসায় সমস্যায় পড়েন তিনি। নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটার আউট হওয়ার পর পরের ব্যাটারকে দু'মিনিটের মধ্যে ক্রিজে ব্যাট করতে আসতে হয়। যদি না আসেন তবে বিপক্ষের অধিনায়ক আউট দাবি করতে পারেন। আম্পায়ার তাঁর দাবি যাচাই করে আউট দিতে পারেন। সোমবার তেমন ঘটনাই ঘটেছিল।  

ম্যাথুজ ক্রিজে আসতে দেরি করায় শাকিব আউট দাবি করেন। আম্পায়ার আউটও দিয়ে দেন। তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। সেই বিতর্ক আরও বাড়িয়ে দিলেন ম্যাথুজ নিজেই। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেন 'ভুল' সিদ্ধান্তের শিকার হতে হয়েছে তাঁকে। তাঁর কথায়, 'চতুর্থ আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে, আমার হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার আগে ৫ সেকেন্ড হাতে সময় ছিল।'

এদিকে, প্রকাশ্যে আম্পায়ারের সমালোচনা করায় ম্যাথুজকে শাস্তির মুখে পড়তে হতে পারে। আইসিসি-র মেগা ইভেন্টে এমনভাবে আম্পায়ারের সমালোচনা করা যায় না।  শ্রীলঙ্কার এই ক্রিকেটারকে মোটা টাকা জরিমানা কিংবা আন্তর্জাতিক ম্যাচে নির্বাসন দেওয়া হতে পারে। 

এখানেই থেমে থাকেননি সিনিয়র ক্রিকেটার। তিনি প্রমাণ হিসেবে সোশ্যাল মিডিয়ায় দু'টি ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে সমরাবিক্রমের আউট হওয়ার সময় ও দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে ম্যাথুজের হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার সময়। শ্রীলঙ্কার অলরাউন্ডারের দাবি, ওই দুই সময়ের ব্যবধান ১ মিনিট ৫৫ সেকেন্ড। অর্থাৎ তাঁর হাতে আরও ৫ সেকেন্ড ছিল। ম্যাথুজের কথায়, 'হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ায় সময় লেগেছে। আম্পায়ারের বিষয়টা দেখা উচিত ছিল।'

অতীতে এই ঘটনা ঘটেছিল শচীন তেন্ডুলকারের সঙ্গে। ২০০৬-০৭ মরশুমে শচীন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টাইমড আউটের শিকার হতেই পারতেন। কিন্তু প্রোটিয়া অধিনায়ক শচীনের বিরুদ্ধে ওই আউটের আবেদন না করায় সেবার বেঁচে যান মাস্টার ব্লাস্টার কিন্তু সোমবার ম্যাথুজ বাঁচলেন না। শাকিবের আবেদনের ভিত্তিতে টাইমড আউট হয়ে যান তিনি।


```