Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আর্জেন্টিনায় নিজের গ্রামেই দি মারিয়ার পরিবারকে চরম হুমকি

মারিয়া বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে আমেরিকা সফরে রয়েছেন। এরই মধ্যে এল সালভাডরের বিপক্ষে একটি ম্যাচ খেলে ফেলেছেন এই সফরে। কোস্টারিকার বিপক্ষে পরের ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন নামী তারকা।

আর্জেন্টিনায় নিজের গ্রামেই দি মারিয়ার পরিবারকে চরম হুমকি

শেষ আপডেট: 26 March 2024 18:12

দ্য ওয়াল ব্যুরো: আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল দি’মারিয়ার পরিবারকে চরম হুমকি দিল দুষ্কৃতীরা।

আর্জেন্টিনার রোজারিও গ্রামে ফানেস হিলস মিরাফ্লোরেস অঞ্চলে মারিয়ার যে বাড়ি রয়েছে, সেখানেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটি কাগজের বান্ডিল ছুড়ে পালিয়ে যায়। সেই কাগজটিতে লেখা ছিল, রোজারিও গ্রামে মারিয়া এলে তাঁর পরিবারের একজনকে খুন করা হবে। রাত আড়াইটা নাগাদ ওই ব্যক্তি মারিয়ার বাড়িতে এসেছিল। সিসিটিভি ফুটেজে তা দেখা গিয়েছে।

মারিয়া বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে আমেরিকা সফরে রয়েছেন। এরই মধ্যে এল সালভাডোরের বিপক্ষে একটি ম্যাচ খেলে ফেলেছেন এই সফরে। কোস্টারিকার বিপক্ষে পরের ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন নামী তারকা।

ডি মারিয়ার বর্তমান ক্লাব বেনফিকা। চলতি বছরের ৩০ জুন পর্তুগিজ এই ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে তাঁর। আগে থেকেই কিংবদন্তি ফুটবলার বলে রেখেছেন, কেরিয়ারের শেষ সময়ে তিনি ফিরতে চান নিজের দেশের ক্লাব রোজারিও সেন্ট্রালে। কিন্তু ওই দুষ্কৃতীরা এও বলে রেখেছে, মারিয়া নিজের দেশে খেলতে এলেই তাঁর পরিবারের একজনকে খুন করা হবে। কেন কী কারণে এই হুমকি, সেটি পুলিশ খোলসা করে জানায়নি। 

আর্জেন্টিনার নামী ক্রীড়া বিষয়ক দৈনিক টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, রোজারিও পুলিশ ইতিমধ্যেই ওই গাড়িটির বিষয়ে খোঁজখবর করে কিছু তথ্য জানতে পেরেছে।  

রোজারিও এমনিতেই অপরাধপ্রবণ এলাকা হিসেবে কুখ্যাত। বিশেষ করে মাদক ব্যবসায়ী এবং এই ব্যবসা নিয়ন্ত্রণে বিভিন্ন মাফিয়া গ্রুপের মধ্যে প্রায়ই এখানে নানারকম হিংসাত্মক ঘটনা ঘটে।  

রোজারিও আবার বিশ্বের মধ্যে অন্যতম বড় কৃষি বন্দর হিসেবেও পরিচিত। যার আড়ালে মাদক চোরাচালানের বিশাল একটা গ্রুপ কাজ করে চলেছে। সেই শহরে যে মেসি, মারিয়ার মতো হাইপ্রোফাইল ভিভিআইপিরাও সুরক্ষিত নন, তা এই ঘটনাতেই প্রমাণ মিলছে। কারণ এর আগে একবার মেসির শ্বশুরমশাইকেও সুপার মার্কেটে অপহরণের চেষ্টা হয়েছিল। সেবার দুষ্কৃতীরা সফল হতে পারেনি। 


```