Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

কলকাতার ১৬ কোটি কি জলেই গেল? রান না পেয়েও হেলদোল নেই ব্যাটারের, বিরিয়ানি পেলেই হল

দ্য ওয়াল ব্যুরো: যতই পরের সন্ধেয় খেলা থাকুক, হায়দরাবাদে (Hyderabad) এলে প্যারাডাইসের বিরিয়ানি না চাখলে চলে? ভাবনাটা কেমন যেন রোমে এলাম অথচ কলোসিয়ামটাই দেখলাম না! ইদানিং ছক্কায় তেমন জোর পাচ্ছেন না আন্দ্রে রাসেল (Andre Russell)। এখনও অবধি

কলকাতার ১৬ কোটি কি জলেই গেল? রান না পেয়েও হেলদোল নেই ব্যাটারের, বিরিয়ানি পেলেই হল

শেষ আপডেট: 4 May 2023 13:00

দ্য ওয়াল ব্যুরো: যতই পরের সন্ধেয় খেলা থাকুক, হায়দরাবাদে (Hyderabad) এলে প্যারাডাইসের বিরিয়ানি না চাখলে চলে? ভাবনাটা কেমন যেন রোমে এলাম অথচ কলোসিয়ামটাই দেখলাম না!

ইদানিং ছক্কায় তেমন জোর পাচ্ছেন না আন্দ্রে রাসেল (Andre Russell)। এখনও অবধি তেমন চোখে পড়ার মত রাসেল-ঝড় দেখেনি কলকাতা। কিন্তু বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের টিম হোটেলে বিরিয়ানি দেখেই এসব ভাবনাকে সোজা মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন রাসেল। এক থালা গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি নিয়ে আয়েশ করে বসেছেন, পাশে সতীর্থ সুনীল নারিন। সুনীল হাত নেড়ে বলে দিলেন, 'রাসেলের কাছে খাবার নিয়ে কিছু জিজ্ঞেস করতে হবে না, ওর সব চলে!'

কেকেআর ম্যানেজমেন্টের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে ঢালাও বিরিয়ানি নিয়ে বসে পড়েছেন সকলে। অথচ আইপিএলে এবারের কলকাতার হাল মোটেই বিরিয়ানি খাওয়ার মত নয়। দশ দলের মধ্যে কেকেআর আছে আটে। নয় ম্যাচ খেলে ছয়টিতেই গোহারান হেরেছে তারা। হায়দরাবাদ আছে ঠিক তাদের পরেই। সবার শেষে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি।

আজকের ম্যাচে হারলে মোটের ওপর বিদায় নিশ্চিত। কার্যত মরণ-বাঁচন ম্যাচ। অথচ জেতাবেন কে, সেই উত্তরটাই পাওয়া যাচ্ছে না। কলকাতার টিম বাছাই নিয়েই এবারে শুরু থেকে প্রশ্ন ছিল। যার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন রাসেলকে নিয়ে। তিনিই এবারের সব চাইতে দামি খেলোয়াড়। প্রায় ১৬ কোটি টাকা গচ্চা দিয়েছে শাহরুখ খানের দল। অথচ রাসেল তাঁর রাসেলোচিত শাসনের জায়গায় একটা-দুটো ম্যাচ বাদে সবেতেই মিনমিন করছেন। প্রশ্ন উঠছে, এত পরে তাঁকে নামানো হচ্ছে, তিনি কি আদৌ থিতু হবার সময়টুকুও পাচ্ছেন?

নতুন ক্যারিবিয়ানকে দলে নিল কেকেআর! এক ম্যাচ খেলেই ছাঁটাই বাঙালি ক্রিকেটার

শ্রেয়স আয়ার তো আইপিএল শুরুর আগেই ছিটকে গিয়েছেন। রিঙ্কু সিংহ এক ম্যাচ জিতিয়েই খালাস। শার্দূল ঠাকুরকে নিয়ে কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ঠিক কী করতে চাইছেন কেউই জানেন না। এমনকি ওপেনিং জুটি কে থাকবেন সেটাই কেউ আন্দাজ করতে পারছেন না। জেসন রয় হয়ত আজ ফিরতে চলেছেন। কেকেআর কোচিং দলের সদস্য প্রাক্তন ডাচ ক্রিকেটার রায়ান টেন দুশকাতে বলেছেন, আপাতত একটা একটা ম্যাচ ধরেই এগোতে হবে।

কেকেআরের অন্য অনেকগুলো সমস্যার মধ্যে যেটা বেশ বড় হয়ে দাঁড়িয়েছে, সঠিক ওপেনিং জুটির অভাব। নারিন-জগদীশন, লিটন দাস-জেসন রয়, রহমতুল্লাহ গুরবাজ-জগদীশন ইত্যাদি পারমুটেশন-কম্বিনেশনের সব সূত্রই লাগিয়ে ফেলেছেন কোচ চন্দ্রকান্ত। কিছুতেই লাভ হয়নি। ফলে রাসের ভাগ্যে জুটছে সেই ছয়, সাত বা আট নম্বর। অথচ ডেভন কনওয়ে হোক বা ফাফ দুপ্লেসি, জস বাটলার বা কাইল মেয়ার্স— আইপিএলের সফল ব্যাটারদের প্রায় প্রত্যেকেই খেলছেন ওপরে।

ফলে যা দেখা যাচ্ছে, কলকাতার দুই ক্যারিবিয়ান ব্রহ্মাস্ত্র আন্দ্রে রাসেল আর সুনীল নারিনই এবারে যা ঝোলানোর ঝুলিয়ে দিয়েছেন। রাসেলের বিরাট সমস্যা তাঁর ফিটনেস। তাঁকে বোলিং করাতে হলেও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হচ্ছে অধিনায়ক নীতিশ রানাকে। সুনীল নারিনের সেই মারকাটারি ব্যাটের ঝলক এবারে একবারও দেখা যায়নি। আজকের ম্যাচেও ফলাফল একই থাকলে প্রশ্ন উঠবেই, তাহলে কি বলিউড বাদশার করকরে ১৬ কোটি টাকা এবারে জলেই গেল?

‘ক্রিকেট থেকে পালিয়ে গিয়ে বড় বড় কথা!’ রজত শর্মাকে তোপ গম্ভীরের


```