
শেষ আপডেট: 7 June 2024 18:42
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপে বড় অঘটন ঘটিয়েছে আমেরিকা। তাদের দেশে বিশ্বকাপ হচ্ছে। পরিবেশ-পরিস্থিতি সবটাই ওয়াকিবহাল তারা। পাক দলকে হারিয়ে আমেরিকা জমিয়ে দিয়েছে কাপ-যুদ্ধ। সুপার ওভারে পাক দলের আত্মসমর্পণ। শেষ ওভারে ১৮ রান দরকার ছিল। সেটি তুলতে পারেনি পাক দল। ওই হার নিয়ে মজার পোস্ট করেছেন ভারতীয় শিল্পপতি আনন্দ মাহীন্দ্রা।
তিনি একটি টুইটে লিখেছেন, ম্যাচে পাকিস্তানের সবুজ জার্সিটাই ইতিবাচক হিসেবে দেখেছেন আমেরিকার ক্রিকেটাররা। কারণ সবুজ রং মানে ট্র্যাফিক নিয়মে সম্মতির ইঙ্গিত। কিন্তু পাক দল মনে হয় ক্রিকেটের ট্র্যাফিক নিয়মটাই ভুল করে ফেলেছে। না হলে বিপক্ষ দলের জার্সিতে ছিল নীল ও লাল রং, সেটি খেয়াল না করে খেলে নিজেরাই বিপদ ডেকে এনেছে।
And Pakistan left the traffic light on green, letting Patel and the red, white and blue zip right past them!
— anand mahindra (@anandmahindra) June 6, 2024
I stayed up to get some mild entertainment and what I got was a slice of history… https://t.co/i3Ma7Mz67T
মাহীন্দ্রা আরও লিখেছেন, পাক দলের এই বিনোদনের ক্রিকেট আমি মিস করতে চাইনি বলেই রাত পর্যন্ত জেগেছিলাম। আমি আমার রসদ পেয়ে গিয়েছি। সবটাই এক টুকরো ইতিহাস হয়ে থাকল।
পাক দলের হার নিয়ে নানা সমালোচনা চলছে। তারমধ্যেই হ্যারিস রউফের বিরুদ্ধে অভিযোগ, তিনি খেলায় বল বিকৃতি ঘটিয়েছেন। এই নিয়ে আইসিসি-র কাছে অভিযোগও জানানো হয়েছে।
এমনকী পাক দলের হার নিয়ে এক তরুণী নিউইয়র্কের রাস্তায় একটি ভিডিও করেছেন, সেটি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিওতে ওই তরুণী জানিয়েছেন, আমার মনে হয় আমাদের দেশের ক্রিকেটাররা খেলতে নয়, আমেরিকায় ঘুরতে এসেছে।