Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেরিন ড্রাইভের নতুন নাম দিলেন আনন্দ মাহীন্দ্রা, উচ্ছ্বসিত সূর্য দিলেন প্রতিক্রিয়াও

আরব সাগরের পাশে মানব সাগর। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল বুহন বাহিয়া, বানিজ্য নগরী। মুম্বইকে কোথাও যেন মনে হয়েছে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্স, কিংবা ব্রাজিলের রিও ডি জেনেইরো।

মেরিন ড্রাইভের নতুন নাম দিলেন আনন্দ মাহীন্দ্রা, উচ্ছ্বসিত সূর্য দিলেন প্রতিক্রিয়াও

মেরিন ড্রাইভের নাম মানব সাগর।

শেষ আপডেট: 5 July 2024 14:34

দ্য ওয়াল ব্যুরো: আরব সাগরের পাশে মানব সাগর।

এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল বুহন বাহিয়া, বানিজ্য নগরী। মুম্বইকে কোথাও যেন মনে হয়েছে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্স, কিংবা ব্রাজিলের রিও ডি জেনেইরো। কাতার বিশ্বকাপে মেসিদের খেতাব জয়ের পরে বুয়েনস আয়ার্সে দেখা গিয়েছিল নীল সমুদ্র। সকল মানুষের পরনে ছিল জাতীয় দলের নীল জার্সি।

কী আশ্চর্য! ভারতীয় দলের জার্সির রংও নীল। বৃহস্পতিবার দিল্লি ছুঁয়ে যখন বিশ্বজয়ীরা মুম্বইয়ে পা রাখলেন, সেইসময়ই বোঝা গিয়েছিল ঐতিহাসিক কিছু ঘটতে চলেছে। এর আগে ২০১১ সালেও ধোনির দল এই শহরেই ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল, সেবারও এমনটা হয়নি। সেবার ২৮ বছর পরে ভারত ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল।

এবার পরিস্থিতি সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। নরিম্যান পয়েন্ট থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত কালো মাথার সারি। পুরো মুম্বই স্তব্ধ হয়ে গিয়েছে। বহু মানুষ ভিড়ে অসুস্থ হয়ে গিয়েছেন। বহু গাড়িরও ক্ষতি হয়েছে।

মুম্বইয়ের মেরিন ড্রাইভের চিত্র দেখে ভারতের বড় শিল্পপতি আনন্দ মাহীন্দ্রা এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘মেরিন ড্রাইভকে আর রানির নেকলেস বলা যাবে না, আরও ভাল করে বললে জানানো হবে, মুম্বই জাদু কা ঝাপ্পি ফের খুলল!’’ যা দেখে ভারতীয় দলের স্কাই (সূর্যকুমারকে এই নামে ডাকা হয়) প্রতিক্রিয়া দিয়েছেন, ‘‘ক্যায়া বাত ক্যাহে দি স্যার! কী বলে দিলেন স্যার।’’

শুধু মেরিন ড্রাইভে জনসমুদ্র দেখা যায়নি, বরং ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান দেখতে এসেছিলেন লাখো দর্শক। এমনিতেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে দর্শক হয় ৬০ হাজার, কিন্তু দর্শকাসনের বেশি মানুষ বৃহস্পতি রাতে রোহিতদের সংবর্ধনা অনুষ্ঠান দেখেছেন। রোহিত, কোহলি, হার্দিকদের ভাঙরা নাচে মোহিত হয়েছে সকলেই। বোর্ড ভারতীয় দলকে পুরস্কার অর্থমূল্য দিয়েছে ১২৫ কোটি টাকা। ভারতের বিশ্বজয়ী অধিনায়ক বলেছেন, আমরা এই বিশ্বসেরার ট্রফি সমগ্র ভারতবাসীকে উৎসর্গ করলাম। এই কথা বলার সময় গগনভেদী চিৎকারে মানুষ সাধুবাদ জানিয়েছেন বিশ্বসেরা দলের সদস্যদের।


```