Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এখনও হননি কোচ, তার আগেই রিয়ালকে দুই ফুটবলারের নাম জানালেন আলোনসো

তবে শুধু ট্রফির সংখ্যা দেখে আলোনসোকে বিচার করা ঠিক হবে না। তাঁর ট্যাকটিক্যাল মুভও ফুটবল বিশ্বের নজর কেড়ে নিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, কোচের সিলমোহর পড়ার আগেই আলোনসো রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষকে দু’টি নাম নাকি জানিয়ে রেখেছেন।

এখনও হননি কোচ, তার আগেই রিয়ালকে দুই ফুটবলারের নাম জানালেন আলোনসো

জাবি আলোনসো

শেষ আপডেট: 2 May 2025 16:44

দ্য ওয়াল ব্যুরো: রিয়াল ছেড়ে কার্লো আনসেলত্তি (Carlo Ancelotti) যে ব্রাজিলে পাড়ি জমাচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত। পাশাপাশি বর্তমান রিয়াল কোচের (Real Mdrid Caoch) জুতোয় কে পা গলাবেন, তা নিয়েও ফুটবলবিশ্বে চলছে আলোচনা। আর এই আলোচনায় সবার আগে নাম রয়েছে জাবি আলোনসোর (Xabi Alonso)। আর এতদিন ধরে অনেকেই এটাকে গুঞ্জন ভাবলেও এবার জানা গিয়েছে আলোনসোর নামেই সিলমোহর পড়তে চলেছে।  

গত দলবদলের মরশুম থেকেই আলোচনা চলছিল রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হবেন জাবি আলোনসো। স্পেনর এই কিংবদন্তি ফুটবলার রিয়াল মাদ্রিদের হয়ে আসাধারণ সময় কাটিয়েছেন। প্রচুর সাফল্য এনে দিয়েছেন সান্তিয়াগো বের্নাবিউতে। লা লিগার পাশাপাশি রিয়াল জার্সিতে জিতেছেন চ্যাম্পিয়নস লিগও।

স্পেনের জার্সিতেও প্রচুর সাফল্য রয়েছে জাবির। মাঝমাঠে অসংখ্য পাশ খেলে সবুজ গালিচায় ফুল ফোটাতেন তিনি। খেলেছেন ২০০৬ ও ২০১০ বিশ্বকাপেও। এর মধ্যে ২০১০ বিশ্বকাপে চ্যাম্পি হয় স্পেন। ২০০৮ ও ২০১২ ইউরোজয়ী স্প্যানিশ দলের সদস্যও ছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনের সাফল্যের পাশাপাশি কোচ হিসাবেও তাঁর সাফল্য রয়েছে।

বর্তমানে বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুলেনের কোচ ৪৩ বছরের আলোনসো। এদিকে, আনসেলত্তির রিয়াল ছাড়ার গুঞ্জনের মধ্যেই সামনে এসেছে আলোনসোর রিয়ালে যোগদানের গুঞ্জনও। শুধু এটুকুই নয়, রিয়ালের সম্ভাব্য এই নতুন কোচ নাকি দলে নিতে চান এমন পছন্দের খেলোয়াড়দের তালিকাও দিয়েছেন।

সবে মাত্র ৪০ অতিক্রম করেছেন, এরকম সফল কোচদের তালিকা খুবই কম। আর জাবি ৪৩ বছর বয়সেই কোচ হিসাবে ফুটবল বিশ্বের নজর কেড়ে নিয়েছেন। কোচ হিসাবে প্রাক্তন এই স্প্যানিশ মিডফিল্ডারের যাত্রা খুব দীর্ঘ নয়। রিয়াল সোসিয়েদাদের ‘বি’ দলের দায়িত্ব পালন শেষে ২০২২ সালে দায়িত্ব নেন বায়ার লেভারকুসেনের। আর দায়িত্ব নিয়েই লেভারকুসেনকে ঐতিহাসিক সাফল্য এনে দেন আলোনসো। সেবার বুন্দেসলিগায় তাঁর কোচিংয়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় লেভারকুসেন।

লেভারকুসেনে তাঁর সাফল্যের এখানেই শেষ নয়। জার্মান কাপ ও জার্মান সুপার কাপের খেতাবও আলোনসো জিতিয়েছেন দলকে। ইউরোপা লিগে তাঁর দল খেতাব হাতছাড়া করেছে ফাইনালে গিয়ে। তবে শুধু ট্রফির সংখ্যা দেখে আলোনসোকে বিচার করা ঠিক হবে না। তাঁর ট্যাকটিক্যাল মুভও ফুটবল বিশ্বের নজর কেড়ে নিয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, কোচের সিলমোহর পড়ার আগেই আলোনসো রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষকে দু’টি নাম নাকি জানিয়ে রেখেছেন। এই দুই ফুটবলার হলেন, মার্তিন জুবিমেন্দি (Martin Jubimendi) ও ফ্লোরিয়ান ভির্টৎস (Florian Wirtz)। জুবিমেন্দি খেলেন সোসিয়েদাদে। আলোনসো সোসিয়েদাদের কোচ হিসাবে দায়িত্ব পালনের সময় জু্বিমেন্দি তাঁর অধীনে খেলেছেন। ২৬ বছর বয়সি এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে টনি ক্রুসের বিকল্প হিসাবে দলে নিতে চাইছেন আলোনসো।

এদিকে, উইর্টজ লেভারকুসেনের ফুটবলার। তিনি আলোনসোর অন্যতম সেরা ‘অস্ত্র’গুলোর একটি। গত মরশুমে ক্লাবটির সাফল্যের মূল নায়কও ছিলেন ২১ বছর বয়সি এই জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার। গত মরশুমে বুন্দেসলিগার সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন উইর্টজ।


```