Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কাতারে রিচার্লিসনের গোল ফিকে! গার্নাচোর বাইসাইকেল কিকে বুঁদ ফুটবল বিশ্ব, দেখুন ভিডিও

গার্নাচো কেন বিস্ময় প্রতিভা, তাঁর এই টপবক্স থেকে অ্যাক্রোবেটিক স্টাইলে গোলটাই প্রমাণ করে দিল।

কাতারে রিচার্লিসনের গোল ফিকে! গার্নাচোর বাইসাইকেল কিকে বুঁদ ফুটবল বিশ্ব, দেখুন ভিডিও

শেষ আপডেট: 27 November 2023 15:17

দ্য ওয়াল ব্যুরো: কাতার বিশ্বকাপে ব্রাজিলের রিচার্লিসনের বাইসাইকেল কিকে গোলে মুগ্ধ ছিল ফুটবল দুনিয়া। সার্বিয়ার বিরুদ্ধে ওই গোলটাই ছিল গত বিশ্বকাপের সেরা গোল। এবার সেই গোলকে ঠিক একবছরের মাথায় ম্লান করে দিলেন আরও এক তরুণ তারকা।

আর্জেন্টাইন তারকা আলেজান্দ্রো গার্নাচোর বাইসাইকেল কিকে গোলকেই সেরা মনে করা হচ্ছে। ওই অবিশ্বাস্য গোলের সুবাদেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হারিয়েছে এভার্টনকে। ম্যাচটি ম্যান ইউ জিতেছে ৩-০ গোলে। কিন্তু এভার্টনের মাঠে গার্নাচোর ওই দুর্দান্ত গোলই আলোচনার বিষয়বস্ত হয়ে উঠেছে।

১৯ বছরের গণ্ডিও পার হয়নি, তাতেই আর্জেন্টিনা সিনিয়র দলে স্থান করে নিয়েছেন। এমনকী ম্যান ইউ দলেও খেলছেন তিনি। গার্নাচো কেন বিস্ময় প্রতিভা, তাঁর এই টপবক্স থেকে কিকে গোলটাই প্রমাণ করে দিল। শরীরটাকে শূন্যে ভাসিয়ে যে গোলটি করেছেন, তা দেখার জন্য হাজার মাইল হাঁটা যায়!  

গোডিসন পার্কে ম্যাচের তিন মিনিটে প্রায় মাঝমাঠ থেকে বল চলে যায় এভার্টনের বক্সের ডানপ্রান্তে। সেখান থেকে লম্বা ক্রস করেন দিয়েগো দালত। বল বাতাসে ভেসে চলে যাচ্ছিল ডান উইংয়ে। পিছন দিকে গিয়ে প্রায় ২০ গজ দুর থেকে অ্যাক্রোবেটিক স্টাইলে হঠাৎই বাইসাইকেল কিকটি করে বসেন গার্নাচো। চোখের পলকে গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে টলিয়ে সেটি জড়িয়ে যায় এভার্টনের জালে।

গার্নাচোর এই গোলের সঙ্গে তুলনা করা হচ্ছে রুনি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেই দুটি বিখ্যাত গোলের সঙ্গে। ২০১১ সালে ম্যান সিটির বিপক্ষে ঠিক এ ধরনের একটি গোল করেছিলেন তখনকার ম্যান ইউ তারকা ওয়েন রুনি। একই ধরনের অ্যাক্রোবেটিক স্টাইলে গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। ২০১৮ সালে জুভেন্টাসের বিপক্ষে অনেক উঁচুতে উঠে অসাধারণ গোলটি করেন তিনি।


```