Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিরছেন না স্কটল্যান্ডে, বাগানেই আরও এক বছর থাকছেন অ্যালড্রেড

তবে গঙ্গা পাড়ের ক্লাব কোনও মতেই এই নির্ভরযোগ্য ডিফেন্ডারকে ছাড়তে রাজি ছিল না। টমের আরও একটা গুণ হচ্ছে সেটপিস থেকে গোল করা। তাই তাঁকে নানাভাবে বোঝানোর পালা চলছিল। অবশেষে রাজি হয়েছেন অলড্রেড।

ফিরছেন না স্কটল্যান্ডে, বাগানেই আরও এক বছর থাকছেন অ্যালড্রেড

টম অ্যালড্রেড

শেষ আপডেট: 10 May 2025 19:14

দ্য ওয়াল ব্যুরো: গত মরশুমে মেরিনার্স ডিফেন্সকে ভরসা জুগিয়েছেন স্কটিশ ফুটবলার টম অ্যালড্রেড (Tom Aldred)। তাঁর ও আলবার্তো রডরিগেজের সেন্ট্রাল ডিফেন্স জুটি বাগান রক্ষণকে অভেদ্য করে তুলেছিল। যার জন্য শেষ আইএসএলে ১৬টি ম্যাচ ক্লিনশিট রাখতে পেরেছিল মোহনবাগান। কিন্তু সেই অলড্রেড এবার মোহনবাগানে থাকবেন কি না, সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।

আসলে টম অ্যালড্রেড এবার আর চুক্তি বাড়াতে চাননি। পরিবারের সঙ্গে সময় কাটাতে নিজের দেশ স্কটল্যান্ডে (Scotland) ফিরতে চেয়েছিলেন ৩৫ বছর বয়সি এই সেন্ট্রাল ডিফেন্ডার (Central Defender)পাশাপাশি শোনা গিয়েছিল মুম্বই, বেঙ্গালুরু-সহ বেশ কিছু দলের অফারও ছিল তাঁর কাছে।

তবে গঙ্গা পাড়ের ক্লাব কোনও মতেই এই নির্ভরযোগ্য ডিফেন্ডারকে ছাড়তে রাজি ছিল না। টমের আরও একটা গুণ হচ্ছে সেটপিস থেকে গোল করা। তাই তাঁকে নানাভাবে বোঝানোর পালা চলছিল। অবশেষে রাজি হয়েছেন অলড্রেড। শনিবার মোহনবাগানের সঙ্গে আর এক বছরের চুক্তি (Contract) করেছেন তিনি।

গতবছর মোহনবাগানের আইএসএল লিগ শিল্ড ও ট্রফি জয়ের পিছনে রক্ষণের বিশেষ অবদান ছিল। দুই সেন্ট্রাল ডিফেন্ডার অলড্রেড ও রডরিগেজের সঙ্গে দুই সাইড ব্যাক শুভাশিস বসু ও আশিস রাই ধারাবাহিক ভাবে ভাল খেলেছিলেন। যেটুকু সুযোগ পেয়েছেন ভালমতোই কাজে লাগিয়েছেন তরুণ দীপেন্দু বিশ্বাস। এবারও একই ডিফেন্স ধরে রাখতে চাইছে সবুজ-মেরন ব্রিগেড। সেই লক্ষ্যে এবার তারা অনেকটাই এগিয়ে গেল।


```