Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

টানা ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়ল নেমারের আল হিলাল

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আল হিলালের এটি টানা ২৮তম জয়। তাদের আগে টানা ২৭ জয়ের বিশ্বরেকর্ড ছিল ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দ্য নিউ সেইন্টসের।

টানা ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়ল নেমারের আল হিলাল

শেষ আপডেট: 13 March 2024 19:33

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ফুটবলে বিশ্বরেকর্ড গড়ল আল হিলাল ক্লাব। টানা ম্যাচ জয়ের দিক থেকে ইতিহাস সৌদি আরবের ক্লাব আল হিলালের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ইত্তিহাদকে হারিয়ে এই ইতিহাস গড়েছে নেমারের দল।

এএফসি চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়েছে আল হিলাল। ৬১ মিনিটে সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসের দলকে এগিয়ে নেওয়ার পর শেষ সময়ে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মালকম।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আল হিলালের এটি টানা ২৮তম জয়। তাদের আগে টানা ২৭ জয়ের বিশ্বরেকর্ড ছিল ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দ্য নিউ সেইন্টসের। ২০১৬-১৭ মরশুমে এই রেকর্ডটি গড়েছিল দলটি।

এবার সেই রেকর্ড ভাঙার পথে সৌদি প্রো লিগে ১৬টি, ঘরোয়া কাপ প্রতিযোগিতায় তিনটি এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ৯টি ম্যাচ জিতেছে আল হিলাল।


```