Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুঁচকে ছেলে যেন ক্রিস গেইল! বল ওড়ালো দেদার

দ্য ওয়াল ব্যুরো: এর আগে ইংল্যান্ডের নামী প্রাক্তন তারকা কেভিন পিটারসেন একটি পুঁচকে ছেলের ব্যাটিং ভিডিও প্রকাশ করেছিলেন। সেই দেখে ভারতের অধিনায়ক বিরাট কোহলিও মন্তব্য করেছিলেন। সেই খুদে এতটাই ব্যকরণসম্মত ছিল যে নেটিজেনরা অবাক হয়ে গিয়েছিল। অনে

পুঁচকে ছেলে যেন ক্রিস গেইল! বল ওড়ালো দেদার

শেষ আপডেট: 14 September 2020 12:35

দ্য ওয়াল ব্যুরো: এর আগে ইংল্যান্ডের নামী প্রাক্তন তারকা কেভিন পিটারসেন একটি পুঁচকে ছেলের ব্যাটিং ভিডিও প্রকাশ করেছিলেন। সেই দেখে ভারতের অধিনায়ক বিরাট কোহলিও মন্তব্য করেছিলেন। সেই খুদে এতটাই ব্যকরণসম্মত ছিল যে নেটিজেনরা অবাক হয়ে গিয়েছিল। অনেকে বলেছিলেন, ‘আহা এই ছেলে তো সোনা! আগামী দিনের তারকা।’ এবার ভারতের এক প্রাক্তন ওপেনার আকাশ চোপড়াও একটি ছেলের ব্যাটিং ইনস্টাগ্রামে ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘ছোট্ট শিশুটি কেমন?’ এমনকি ওই খুদের ব্যাটিংয়ের সময় আকাশ স্বভাবসিদ্ধ ঢঙে ধারাভাষ্যও দিয়েছেন। তিনি মজা করে বলছিলেন, ‘‘আরে এই ছোট্ট শিশুর ব্যাটিংয়ের সময় গ্যালারির লোকদের বলছি তোমরা মাথায় হেলমেট দাও...।’’ সব থেকে বড় বিষয় বাঁহাতি এই খুদের ব্যাটিং স্টাইলটা ক্রিস গেইলের মতো। এমন পাওয়ারফুল হিটিং দেখে সকলের মনেই ভাসবে ক্যারিবীয় ব্যাটিং দানবের চেহারা। বড় বড় ছক্কা হাঁকিয়ে মাঠের বাইরে বল পাঠাতে যাঁর জুড়ি নেই। ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট এক বাঁহাতি শিশু সিঁড়ির ওপরের ধাপে ব্যাট হাতে বলের অপেক্ষায় দাঁড়িয়ে। একের পর এক বল ছুটে আসছে, আর চোখের পলকে সেগুলো উড়িয়ে দিচ্ছে। তার শটে এমনই জোর, দেখে অনেকের বিশ্বাসই হবে না, ছোট্ট একটা মানুষ শটগুলো খেলছে। আকাশ চোপড়া তাঁর ভিডিও ক্যাপশনে লিখেছেন, ‘ছোট্ট শিশুটি কেমন!’ ভিডিওটি প্রকাশ্যে আসার পর ভাইরাল হতে সময় নেয়নি। ক্রিকেটপ্রেমী নেটিজেনরা রীতিমতো গুণগান শুরু করেছে ছেলেটির। একজন লিখেছেন, ‘জুনিয়র ক্রিস গেইল’। অন্যজনের মন্তব্য, ‘‘আহা কী সুন্দর ফুটওয়ার্ক।’’ একজন আবার মনে করিয়ে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে হাঁকানো যুবরাজ সিংয়ের ছয় ছক্কাকে। তিনি লিখেছেন, ‘‘এই ছেলেটির ব্যাটিং আমাকে যুবরাজ সিংয়ের সেই স্ট্রুয়ার্ট ব্রডকে হাঁকানো ছক্কাগুলোর কথা মনে করিয়ে দিয়েছে! পুরো মাঠ জুড়ে ৩৬০ ডিগ্রি কোনে শটগুলি গ্যালারিতে আছড়ে পড়ছিল।’’

```