
শেষ আপডেট: 8 November 2023 18:58
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার সেইসময় ৯১ রানে সাত উইকেট পড়ে গিয়েছে। সেইসময় উইকেট এলেন গ্লেন ম্যাক্সওয়েল। তারপর ২১০ রানের ইনিংস খেলার পরে বাকিটা ইতিহাস।
আফগানিস্তান ড্রেসিংরুমে খুশির আমেজ। সবাই প্রায় ধরে নিয়েছেন, এই ম্যাচে বড় কোনও অঘটন না ঘটলে ম্যাচ তারা জিতছে। অনেকে অঘটন শব্দটিকেও ফুৎকারে উড়িয়ে দিয়েছেন।
গ্লেন ম্যাক্সওয়েল যখন ক্রিজে এলেন, সেইসময় আফগানিস্তান ড্রেসিংরুমে ঠুমকা নাচছিলেন মেন্টর অজয় জাদেজা। তিনি এতটাই খোলামেলা মেজাজে ছিলেন, সারাক্ষণ মুখে হাসি লেগেছিল। অস্ট্রেলিয়াকে বাকি তিন উইকেট তুলতে হতো আরও ২০০ রান। সেই রানই তুলে দিলেন ম্যাক্সওয়েল। তার আগে ফুরফুরে আফগান শিবিরে নাচতে দেখা যায় জাদেজাকে। সেই নিয়ে আবার অজি শিবির আইসিসি-কে নালিশ করেছে।
Afghanistan will have 10 points today with a great gain in NRR and one more match to play to reach 12 points and enter the SEMI!
— Human Being ???? (@ttjktyrt) November 7, 2023
Even if they do not win the next match and both NZ and PAK lose their individual matches, AFG will still enter the SEMI.#AUSvsAFG
Ajay Jadeja Jay… pic.twitter.com/BSEGM9sRgt
ক্রিকেট যেখানে চূড়ান্ত অনিশ্চয়তার খেলা, সেইসময় ম্যাচ বাকি থাকতে কেন এমন আচরণ করা হল, সেটি জানতে চাওয়া হয়েছে। জাদেজা এমনিতেই গড়াপেটা কাণ্ডে ভারতীয় ক্রিকেটে যে কোনও অনুষ্ঠানে ব্রাত্য। তিনি বিদেশি দলের দায়িত্ব নিতে গিয়েও বিতর্ক বাড়ালেন।
এমনকী অস্ট্রেলিয়ার লাবুশানে যখন ব্যাটিং করছিলেন, সেইসময় জাদেজার দিকে ক্যামেরা দেখালে বোঝা গিয়েছে তিনি নাচছেন আগাম জয়ের আনন্দে। কিন্তু তাঁর এই আনন্দ যে নিরানন্দে পরিণত করবেন ম্যাক্সওয়েল, সেটি তিনিও বুঝতে পারেননি।