Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

রশিদ খানদের মেন্টর হলেন সিনিয়র জাদেজা, পরোক্ষে চ্যালেঞ্জ রোহিতদের

রশিদ খানদের মেন্টর হলেন সিনিয়র জাদেজা, পরোক্ষে চ্যালেঞ্জ রোহিতদের

শেষ আপডেট: 3 October 2023 14:32

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের আগে আফগানিস্তান দল চমক দিল। তারা দলের পরামর্শদাতা হিসেবে নিল ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজাকে। যিনি নিজে চ্যালেঞ্জ নিয়ে সংবাদসংস্থাকে জানিয়ে দিয়েছেন, আমার যা আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা, সবই কাজে লাগাব এই কাজে। কেউ যদি ভেবে না নেয়, আমাদের বিরুদ্ধে জয় সহজ হবে। আমরা যথেষ্ট প্রস্তুত হয়েই মেগা আসরে নামব। জাদেজা যে পরোক্ষে রোহিত শর্মার ভারতকেই নিশানা করছেন, সেটি বুঝিয়ে দিয়েছেন।  

আজ মঙ্গলবারই আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। জাদেজা আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন গুয়াহাটিতে। ভারতের মাঠে মেগা ইভেন্টে দল কেমনভাবে খেলবে, দলগঠন কী হওয়া উচিত, সেই পরামর্শই দেবেন এই নামী প্রাক্তন অলরাউন্ডার।

এর আগে ২০১৫ এবং ২০১৯ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিল আফগানরা। তাদের পারফরম্যান্স অবশ্য ভাল হয়নি। এবার সেই কারণেই তারা ভারতের এক প্রাক্তন ক্রিকেটারকে মেন্টর করে চমক দিতে প্রস্তুত।

১৯৯২ সালের বিশ্বকাপে জাদেজা শেষ মুহূর্তে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে বর্ডারের দারুণ একটি ক্যাচ নিয়েছিলেন। এমনকী চারবছর পরে পাক দলের বিরুদ্ধে ম্যাচে ওয়াকার ইউনিসকে মেরেছিলেন জাদেজা। সেই ইনিংসও স্মরণীয় হয়ে রয়েছে।

২০১৫ সালে জাদেজা দিল্লি দলের কোচ হিসেবে যুক্ত হয়েছিলেন। তিনি ১৫টি টেস্ট ও ১৯৬টি ওয়ান ডে ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে রশিদ খানদের পরামর্শ দেবেন। জাদেজার কাছেও এই বিশ্বকাপ অন্য দিক থেকে চ্যালেঞ্জের।


```