Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মহিলা ফুটবলারকে যৌন নিগ্রহ করেছিলেন, সেই কর্তাকে সাসপেন্ড ফেডারেশনের

দীপক শর্মা ফেডারেশনের নানা কমিটিতে দায়িত্বে ছিলেন। তাঁকে গোয়া পুলিশ গ্রেফতারও করেছিল। সোমবার এই নিয়ে ফেডারেশন জরুরী বৈঠকে বসে।

মহিলা ফুটবলারকে যৌন নিগ্রহ করেছিলেন, সেই কর্তাকে সাসপেন্ড ফেডারেশনের

শেষ আপডেট: 2 April 2024 18:08

দ্য ওয়াল ব্যুরো: নিজের রাজ্যেরই দুই মহিলা ফুটবলারকে যৌন হেনস্থা করেছিলেন মদ্যপ কর্তা দীপক শর্মা। হিমাচল প্রদেশের ফুটবল সংস্থার সেই সচিবকে ফেডারেশন সাসপেন্ড করেছে। তাঁর বিরুদ্ধে তদন্ত করা হয়, তাতে দেখা হয়েছে তিনি দোষী। গোয়া পুলিশও তাঁর বিরুদ্ধে তদন্ত করে। সেই রিপোর্টও ফেডারেশনের কাছে জমা দেওয়া হয়।

দীপক শর্মা ফেডারেশনের নানা কমিটিতে দায়িত্বে ছিলেন। তাঁকে গোয়া পুলিশ গ্রেফতারও করেছিল। সোমবার এই নিয়ে ফেডারেশন জরুরী বৈঠকে বসে। সেই সভার ভিত্তিতেই এদিন জানিয়ে দেওয়া হয়েছে, আজীবন তিনি সাসপেন্ড থাকবেন। তিনি নিজের সংস্থার সচিবের চেয়ারে থাকতে পারবেন কিনা, সেটিও বিচার্য বিষয়।  

ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানান, ‘‘মহিলাদের ফুটবলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। গোয়ায় শিবিরে যা হয়েছে, সেটি আমাদের ফুটবলের আসল ছবি নয়। এটি বিক্ষিপ্ত ঘটনা হলেও আমরা এমন ঘটনাকে বরদাস্ত করব না।’’

হিমাচল প্রদেশেই খাদ এফসি নামে একটি ক্লাব চালান দীপক ও তাঁর স্ত্রী নন্দিতা। স্ত্রী আবার ওই মহিলা দলের ম্যানেজারও। ওই দলটি গোয়ায় শিবির করতে গিয়েছিল। দীপক শিবির চলাকালীন দুই মহিলা ফুটবলারকে ঘরে ডেকে তাঁদের ধমক দেন। পরে আবার মদ্যপ অবস্থায় তাঁদের ঘরে গিয়ে যৌন হেনস্থা করতে গিয়েছিলেন। অন্য এক মহিলা ফুটবলার বাধা দিলে কর্তা ঘর থেকে বেরিয়ে যান। কিন্তু এ ঘটনায় ফেডারেশন কঠোর পদক্ষেপ নিল।

ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও এই বিষয়ে ফেডারেশনকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছিল। 


```