Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতীয় ফুটবলে কেলেঙ্কারি, মদ্যপ ফেডারেশন কর্তার দুই মহিলা ফুটবলারকে শারীরিক নিগ্রহ

কুস্তির পরে এবার ফুটবল ফেডারেশনে বিস্তর কেলেঙ্কারি। হিমাচল প্রদেশ ফুটবল সংস্থার সচিব দীপক শর্মার বিরুদ্ধে বড় অভিযোগ, তিনি গোয়ায় দলের শিবির চলাকালীন রাতে মহিলা ফুটবলারের শারীরিক নিগ্রহ করেছেন।

ভারতীয় ফুটবলে কেলেঙ্কারি, মদ্যপ ফেডারেশন কর্তার দুই মহিলা ফুটবলারকে শারীরিক নিগ্রহ

শেষ আপডেট: 30 March 2024 22:14

দ্য ওয়াল ব্যুরো: কুস্তির পরে এবার ফুটবল ফেডারেশনে বিস্তর কেলেঙ্কারি। হিমাচল প্রদেশ ফুটবল সংস্থার সচিব দীপক শর্মার বিরুদ্ধে বড় অভিযোগ, তিনি গোয়ায় দলের শিবির চলাকালীন রাতে মহিলা ফুটবলারের শারীরিক নিগ্রহ করেছেন।

দীপক শর্মা সেইসময় মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন অভিযোগকারিনী দুই মহিলা ফুটবলার। তাঁরা ফেডারেশনের কাছে জানিয়েছেন, সন্ধ্যায় স্যার আমাদের নিজের ঘরে ডেকে পাঠান। আমাদের কোনও একটা বিষয়ে খুব বকাবকি করেন। তারপর আমরা চলে গেলে উনি রাত দশটার পরে আমাদের ঘরে এসে শারীরিক হেনস্থা করতে আসেন। তারমধ্যে আরও একজন ফুটবলার এসে যাওয়ায় তিনি প্রতিবাদ করতে চলে যান ওই কর্তা। যিনি আবার ফেডারেশনের বিভিন্ন কমিটিতে রয়েছেন।

এদিন দুপুরেই ওই কর্তাকে গোয়া পুলিশ জিজ্ঞাসাবাদ করতে থানায় ডেকে পাঠিয়েছিল। সেইসময় জবাব ঠিকমতো দিতে না পারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। রবিবার তাঁকে আদালতে পাঠানো হবে। 

এই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। ওই কর্তার স্ত্রী নন্দিতা আবার খাদ এফসি নামে ওই ফুটবল দলের ম্যানেজার। তিনি আবার ওই অভিযোগকারিনীকে শাসিয়েছেন ওই কথা পাঁচ কান হলে তাঁদের দল থেকে বাদ দিয়ে দেওয়া হবে। ভবিষ্যৎ শেষ করে দেওয়া হবে।

ওই বিষয়টি ফেডারেশনকে জানালে দীপক শর্মাকে লিখিত দিতে হয়েছে, ভবিষ্যতে যাতে ওই দুই মহিলা ফুটবলারের কোনও ক্ষতি না করেন!


```