Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কল্যাণ চৌবের বিরুদ্ধে তদন্তে এশীয় সংস্থা, ফেডারেশনের টাকার যথেচ্ছ অপব্যবহার!

কল্যাণের বিরুদ্ধে বড় অভিযোগ, তিনি বেআইনীভাবে টেন্ডার দিয়ে দরপত্র কেনাবেচার মাধ্যমে বিভিন্ন সংস্থাকে সুবিধে পাইয়ে দিয়েছেন।

কল্যাণ চৌবের বিরুদ্ধে তদন্তে এশীয় সংস্থা, ফেডারেশনের টাকার যথেচ্ছ অপব্যবহার!

Kalyan Chaubey, AIFF, Indian Football

শেষ আপডেট: 13 March 2024 18:46

দ্য ওয়াল ব্যুরো: কল্যাণ চৌবের বিরুদ্ধে বড় অভিযোগ। ফেডারেশন সভাপতি পদে থেকে তিনি দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করেছেন। ফেডারেশনের আইনি উপদেষ্টা নীলাঞ্জন ভট্টাচার্য ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে কল্যাণের এই দুর্নীতি নিয়ে অভিযোগ করেছেন। সেই কারণে সভাপতিও নিজ ক্ষমতাবলে নীলাঞ্জনকে বহিষ্কার করেছেন।

কল্যাণের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে তদন্ত করবে এশীয় ফুটবল সংস্থা। তারা নীলাঞ্জনের কাছে ওই অভিযোগের প্রমাণ চেয়েছে। ১৮ মার্চের মধ্যে ওই প্রমাণ দেওয়ার কথা বলা হয়েছে।

কল্যাণের বিরুদ্ধে বড় অভিযোগ, তিনি বেআইনীভাবে টেন্ডার দিয়ে দরপত্র কেনাবেচার মাধ্যমে বিভিন্ন সংস্থাকে সুবিধে পাইয়ে দিয়েছেন। তিনি সারা বছরে এতবার বিদেশ ভ্রমণ করেছেন নিজের ব্যবসা সম্প্রসারণের কাজে। ভারতেই তিনি নানা জায়গায় সফর করে ৪২ লক্ষ টাকা বিমানের ভাড়া দিয়েছেন, আর সবটাই ফেডারেশনের অর্থে।

আরও বড় অভিযোগ, কল্যাণ ফেডারেশন থেকে অর্থ সরিয়ে সেটি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এই অভিযোগ এশীয় সংস্থাকে জানালে হলে তারা নীলাঞ্জনের কাছে প্রমাণ দাখিলের কথা বলেছেন।

কল্যাণ অবশ্য তাঁর বিরুদ্ধে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, আমার বদনাম করতে, আমাকে রাজনৈতিকভাবে চক্রান্ত করে ফেডারেশন থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি এই নিয়ে চাপে নেই। সবকিছুই একদিন পরিষ্কার হয়ে যাবে!


```