Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএলে শীর্ষ স্থান হারাল মোহনবাগান, ফেডারেশনের তিন পয়েন্টে ফার্স্ট বয় মুম্বই

মোহনবাগান তালিকায় রয়েছে দ্বিতীয় স্থানে, তাদের পয়েন্ট ১৮ ম্যাচে ৩৯। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি মুম্বই দলকে তিন পয়েন্ট দিতে চাপে পড়ে গেল মোহনবাগান।

আইএসএলে শীর্ষ স্থান হারাল মোহনবাগান, ফেডারেশনের তিন পয়েন্টে ফার্স্ট বয় মুম্বই

শেষ আপডেট: 20 March 2024 21:42

দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে শীর্ষ স্থান হারাল মোহনবাগান। বুধবার আচমকা ফেডারেশনের সৌজন্যে তিন পয়েন্ট পেয়ে গেল মুম্বই সিটি এফসি। যে কারণে মুম্বই ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট পেয়ে তালিকায় একনম্বর হয়ে গিয়েছে।

মোহনবাগান তালিকায় রয়েছে দ্বিতীয় স্থানে, তাদের পয়েন্ট ১৮ ম্যাচে ৩৯। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি মুম্বই দলকে তিন পয়েন্ট দিতে চাপে পড়ে গেল মোহনবাগান। হাবাসের দল অবশ্য ইতিমধ্যেই প্লে অফে পৌঁছে গিয়েছে। তাদের সামনে এবার গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ।

জামশেদপুর এফসি-র বিরুদ্ধে মুম্বই দলের খেলার ফল ১-১ হয়েছিল। কিন্তু আইএসএলের নিয়মে রয়েছে, প্রতি দলে সাতজন ভারতীয় ফুটবলার ও চারজন বিদেশিকে মাঠে রাখতে হবে। কিন্তু সেদিন জামশেদপুর প্রথম একাদশে সাত ফুটবলারকে রাখেনি। খেলার নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ছ’জন ফুটবলার ছিলেন মাঠে।

ফেডারেশনের সভায় ওই ম্যাচে জামশেদপুরের নিয়ম ভাঙাকে কেন্দ্র করে তিন পয়েন্ট দেওয়া হয় মুম্বই দলকে। সেইজন্যই পরের ম্যাচ খেলতে নামার আগে কিছুটা হলেও ব্যাকফুটে দিমিত্রি পেত্রাতোসরা।  শুধু তাই নয়, ওই ম্যাচে বিদেশি নিয়ে হিসেব গুলিয়ে ফেলায় জামশেদপুরের বিরুদ্ধে মুম্বই ৩-০ ফলে জিতিয়ে দেওয়া হয়েছে। 


```