Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

আদানিকে ক্লিন বোল্ড গোয়েঙ্কার, ম্যান ইউ-কে টেক্কা দিয়ে কিনলেন আইপিএল দল

দ্য ওয়াল ব্যুরো: বড় বড় রাঘব বোয়ালদের টেক্কা দিয়ে আইপিএল (IPL) সংসারে প্রবেশ করল সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ (RPSG Group) ও বীমা সংস্থা সিভিসি ক্যাপিটালস পার্টনার গ্রুপ (CVC Partner Group)। সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka) কিনলেন লক্ষ্নৌ

আদানিকে ক্লিন বোল্ড গোয়েঙ্কার, ম্যান ইউ-কে টেক্কা দিয়ে কিনলেন আইপিএল দল

শেষ আপডেট: 25 October 2021 15:24

দ্য ওয়াল ব্যুরো: বড় বড় রাঘব বোয়ালদের টেক্কা দিয়ে আইপিএল (IPL) সংসারে প্রবেশ করল সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ (RPSG Group) ও বীমা সংস্থা সিভিসি ক্যাপিটালস পার্টনার গ্রুপ (CVC Partner Group)। সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka) কিনলেন লক্ষ্নৌ (Lucknow) শহরের দলকে, আর আমদাবাদ(Ahmedabad) ফ্রাঞ্চাইজির মালিকানা পেল অন্য গ্রুপটি। তারা খরচ করেছে ৫৩০০ কোটি টাকা দিয়ে। মোট ১০ দলের আইপিএল হবে আগামী বছর। জানুয়ারিতে হবে নিলাম পর্ব। ৭০৮০ কোটির বিনিময়ে উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্নৌ দল কিনে নিয়েছে গোয়েঙ্কা গ্রুপ। আরপিএসজি গ্রুপের মালিকানা রয়েছে আইএসএলে, তারা মোহনবাগানের সঙ্গে এটিকে নামে সংযুক্তিকরণ ঘটিয়ে অর্থ বিনিয়োগ করেছে। এবার তারা আইপিএলের মতো সোনার হাঁসও কিনে ফেলল। এর আগে পুনে সুপারজায়ান্টস দলের মালিকানা ছিল গোয়েঙ্কাদের। সেবার বিতর্কিতভাবে তাদের সরে যেতে হয়, সেই অবস্থা থেকে আবারও দল কিনে তারা চমকই দেখাল। সব থেকে বড় কথা, এবার আইপিএলের দল কেনার লড়াইয়ে ছিল আদানি গ্রুপ, উদয় কোটাক, এইচ টি মিডিয়া, টরেন্টো ফর্মা ও আমেরিকান কোম্পানি গ্লেজার্সও ছিল তালিকায়। ম্যান ইউ-র মালিক এই গ্লেজার্স, তাদের অর্থ থাকলেও আইপিএলের নিয়ম কানুন সম্পর্কে অবহিত ছিল না। সেই কারণেই তারা লড়াই থেকে সরে গিয়েছে। পাশাপাশি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন জুটিও আগ্রহ দেখিয়েছিল। কিন্তু মোট সম্পত্তির পরিমান ও নিয়ম সম্পর্কে স্বচ্ছ ধারণায় বাকিদের টপকে গিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপ। নতুন দুটি দলের জন্য গত ৩১ আগস্ট দরপত্র আহ্বান করে ভারতীয় বোর্ড।  আইপিএলের নতুন দলের জন্য দরপত্র জমা দিতে প্রথমে বোর্ডের কাছ থেকে ১০ লক্ষ টাকা খরচ করে ‘ইনভিটেশন টু টেন্ডার’ অর্থাৎ দরপত্র জমা দেওয়ার আমন্ত্রণপত্র কিনতে হয়েছে। বোর্ড আইপিএলের দল কেনার জন্য ন্যূনতম ২০০০ কোটি টাকা মূল্য নির্ধারণ করে দেয়। এও বলে দেওয়া হয়, ওই কোম্পানির মোট সম্পত্তি থাকতে হবে সাড়ে তিন হাজার কোটি টাকা।

```