ফের অন্ধকারে যুবভারতী, তবে আলো ফিরতেই ডুরান্ড ফাইনালে মহামেডান
দ্য ওয়াল ব্যুরো: ফের লজ্জায় মুখ পড়ল কলকাতার (Kolkata)। আরও ভাল করে বললে যুবভারতী ক্রীড়াঙ্গনে আলো নিভে গেল ডুরান্ড (Durand) কাপের ম্যাচে। খেলা শুরু হল ১২ মিনিট পরে। তারপর আর সমস্যা না হলেও কেন কী কারণে আলো নিভল, সেই নিয়ে বিতর্ক চরমে ওঠে।
শেষ আপডেট: 28 September 2021 06:02
দ্য ওয়াল ব্যুরো: ফের লজ্জায় মুখ পড়ল কলকাতার (Kolkata)। আরও ভাল করে বললে যুবভারতী ক্রীড়াঙ্গনে আলো নিভে গেল ডুরান্ড (Durand) কাপের ম্যাচে। খেলা শুরু হল ১২ মিনিট পরে। তারপর আর সমস্যা না হলেও কেন কী কারণে আলো নিভল, সেই নিয়ে বিতর্ক চরমে ওঠে।
এই লজ্জার হাত থেকে কিছুটা হলেও রক্ষা করেছে মহমেডান স্পোর্টিং। অতিরিক্ত সময় পর্যন্ত গড়িয়েছে খেলা। ১২০ মিনিট লড়াই শেষে ৪-২-এ বেঙ্গালুরুকে হারিয়েছে মহমেডান। তারা ফাইনালে গিয়েছে আটবছর পরে।
বারবার এর আগে যুবভারতীতে আলো নিভেছে। একবার ইদুঁর লাইন কেটে দেওয়ায় পুরো অন্ধকার হয়ে যায় স্টেডিয়াম চত্বর। ভারত ও জাপান প্রাক বিশ্বকাপের ম্যাচেও আলো নিভেছিল।
আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার রান্না ঘরে ঝামেলা, রোনাল্ডো খেতে চাইছেন অক্টোপাসের স্যুপ!
সোমবার যুবভারতীর প্রেসবক্সের ডানদিকে থাকা বাতিস্তম্ভের আলোগুলো নিভে যায়। প্রায় ১৫ মিনিট পর আলো আসে। সোমবার এই সেমিফাইনাল ম্যাচ দেখতে বহু দর্শক মাঠে এসেছিলেন। করোনা-কালে এই প্রথম বার ভারতীয় ফুটবল মাঠে ফের ফিরেছেন দর্শক। স্বাভাবিক ভাবে এই ম্যাচকে ঘিরে উত্তেজনা ছিল। খেলা শুরুর মাঝে এমন ঘটলে আরও বিশ্রী ব্যাপার হতো। রক্ষেখেলা শুরুর আগে এমনটা ঘটেছে বলে।
কোয়ার্টার ফাইনালের ম্যাচে আই লিগ চ্যাম্পিয়ন গোকুলামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল মহমেডান। শুরু থেকেই টানটান ম্যাচ হয়েছে। ম্যাচের শুরুতেই পেড্রো মাঞ্জি বেঙ্গালুরুকে এগিয়ে দেন। ৮ মিনিটের মাথায় সমতা ফেরান মহমেডানের মার্কাস জোসেফ। ৩৭ মিনিটে ফয়জল ২-১ এগিয়ে দেন সাদা-কালো ব্রিগেডকে। প্রথমার্ধে ২-১ এগিয়ে ছিল মহমেডান।
নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ২-২ ফলে। ম্যাচের ১১২ মিনিটে ব্রেন্ডন এবং ১২০ মিনিটে নিকোলা চার নম্বর গোলটি করে মহামেডানকে মধুর জয় এনে দিয়েছেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'