Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জানলা খুলে মেসি দেখলেন চোখ মারছেন রোনাল্ডো, সামাল দিলেন রুশ শিল্পী  

দ্য ওয়াল ব্যুরো: বিপাকে পড়ে গিয়েছিল কাজান প্রশাসন। অবশেষে শিল্পীর তুলি রেহাই দিল স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তাদের। শান্ত হলেন আর্জেন্টাইন সমর্থকরাও। [caption id="attachment_15302" align="alignleft" width="300"] রোনাল্ডোর ম্যুরাল [/caption]

জানলা খুলে মেসি দেখলেন চোখ মারছেন রোনাল্ডো, সামাল দিলেন রুশ শিল্পী  

শেষ আপডেট: 30 June 2018 08:24

দ্য ওয়াল ব্যুরো: বিপাকে পড়ে গিয়েছিল কাজান প্রশাসন। অবশেষে শিল্পীর তুলি রেহাই দিল স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তাদের। শান্ত হলেন আর্জেন্টাইন সমর্থকরাও। [caption id="attachment_15302" align="alignleft" width="300"] রোনাল্ডোর ম্যুরাল [/caption] শনিবার ভারতীয় সময় সন্ধে বেলা প্রি-কোয়ার্টার ফাইনালে কাজান এরিনাতে আর্জেন্টিনা নামবে তারুণ্যে ভরা ফ্রান্সের বিরুদ্ধে। বৃহস্পতিবারই কাজানে পৌঁছে যান মেসিরা। কিন্তু হোটেলের ঘরে ঢুকে পর্দা সরিয়েই বিপত্তি। এলএম টেন দেখতে পান উল্টোদিকের বিল্ডিং-এর দেওয়াল জুড়ে আঁকা সিআরসেভেন-এর চোখ মারার ছবি। পশ্চিমী মিডিয়াগুলির দাবি, ওই ম্যুরাল দেখেই পর্দা টেনে দেন মেসি। খবর ছড়িয়ে পড়তেই আর্জেন্টাইন সমর্থকরাও ক্ষুব্ধ হয়ে ওঠেন। [caption id="attachment_15304" align="alignright" width="300"] রাতারাতি আঁকা হলো মেসির ম্যুরাল। বাঁদিকে পিছনেই রোনাল্ডোর ম্যুরালের দেওয়াল আংশিক দেখা যাচ্ছে ছবিতে [/caption] জানা গিয়েছে রোনাল্ডোর ওই ম্যুরাল ২০১৭ সালের কনফেডারেশন কাপের সময় আঁকা। আর্জেন্তাইন সমর্থকরা দাবি তোলেন মেসির ম্যুরালও করতে হবে। অতিথি বৎসল কাজান প্রশাসন নিরাশ করলেন না তাঁদের। রাতারাতি ডেকে আনা হলো শিল্পীকে। রাত জেগে মেসির ম্যুরাল বানালেন তিনি। পাশাপাশি রইলেন মেসি-রোনাল্ডো।

```