Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Afghanistan Cricket Team: আধঘণ্টার বৃষ্টিতেই বাতিল ম্য়াচ! আফগানিস্তানের বিদায়ে দোষ কার?

পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি ১৮ মিলিয়ন পাকিস্তানি মুদ্রা শুধুমাত্র স্টেডিয়াম সংস্কার করতে খরচ করেছে।

Afghanistan Cricket Team: আধঘণ্টার বৃষ্টিতেই বাতিল ম্য়াচ! আফগানিস্তানের বিদায়ে দোষ কার?

জল জমে রয়েছে লাহোর স্টেডিয়ামে

শেষ আপডেট: 1 March 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আফগানিস্তান ক্রিকেট দল ইতিমধ্যে বিদায় নিয়েছে। এবারের টুর্নামেন্টে আফগানরা যথেষ্ট ভাল পারফরম্যান্স করছিল। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকেও তারা হেলায় হারিয়ে দেয়।

এই পরিস্থিতিতে অনেকেই আশা করেছিলেন, আফগানিস্তান হয়ত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির নক-আউট পর্যায়ে নাম লেখাতে পারবে। এমনকী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা যথেষ্ট ভাল ব্যাটিং পারফরম্যান্সও করেছিল। কিন্তু, তারপর নামে বৃষ্টি। আর পাকিস্তানে স্টেডিয়ামের হাল একটাই খারাপ যে মাত্র আধঘণ্টার বৃষ্টিতেই একটা গোটা ম্যাচ বাতিল করে দিতে হয়। শেষপর্যন্ত এই ম্যাচে আফগানদের মাত্র ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ বাতিল হওয়ার কারণে আফগানিস্তানকে এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তাকিয়ে থাকতে হয়েছিল। ইংল্যান্ড ইতিপূর্বে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। কিন্তু, আশা ছিল যে ব্রিটিশরা যদি দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রানের ব্যবধানে হারাতে পারে, তাহলেও আফগানদের সামনে সেমির দরজা খুলে যেত। কিন্তু, ইংল্যান্ড নিজেরাই ১৭৯ রানে অলআউট হয়ে গিয়েছে। ফলে আফগানিস্তানের সামনে আর যাওয়ার কোনও রাস্তাই খোলা থাকল না।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, আফগানিস্তানের এই বিদায়ে দোষটা আসলে কার? কারণ, আফগানরা তো নিঃসন্দেহে লড়াকু ক্রিকেট উপহার দিয়েছে। কিন্তু, আধঘণ্টা বৃষ্টির জন্য যদি কোনও স্টেডিয়ামে খেলা বাতিল করতে হয়, তাহলে সেই দায়টা কে নেবে? সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি ১৮ মিলিয়ন পাকিস্তানি মুদ্রা শুধুমাত্র স্টেডিয়াম সংস্কার করতে খরচ করেছে। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়াম নাকি ঢেলে সাজানো হয়েছে। এই যদি ঢেলে সাজানোর নমুনা হয়, তাহলে আর কিছু বলার থাকতে পারে না।


```