Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ENG vs SA: ডাহা ফেল ব্রিটিশ ক্রিকেটাররা, সেমিফাইনালে জায়গা হল না আফগানিস্তানের

আফগানিস্তানকে নক আউটের দৌড়ে টিকে থাকতে হলে ইংল্যান্ডকে কমপক্ষে ২০৭ রানে জিততে হত।

ENG vs SA: ডাহা ফেল ব্রিটিশ ক্রিকেটাররা, সেমিফাইনালে জায়গা হল না আফগানিস্তানের

ভাল খেললেও পরিস্থিতির বিরুদ্ধে জিততে পারল না আফগানিস্তান

শেষ আপডেট: 1 March 2025 19:12

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। পাশাপাশি আফগানিস্তানের সামনে শেষ চারে ওঠার লড়াইও থেমে গেল। ইংল্যান্ড আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল।

কীভাবে সেমিফাইনালের টিকিট কনফার্ম করল দক্ষিণ আফ্রিকা?

শনিবাসরীয় ম্যাচে ইংল্যান্ডকে ৩৮.২ ওভারের মধ্যে ১৭৯ রানে অলআউট করে দেয় দক্ষিণ আফ্রিকা। আর সেইসঙ্গে তারা চলতি আইসিসি টুর্নামেন্টে ব্যাট করতে নামার আগেই সেমিফাইনালের আসন পাকা করে ফেলে। আফগানিস্তানকে নক আউটের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচটা ইংল্যান্ডকে কমপক্ষে ২০৭ রানে জিততে হত। কিন্তু, ইংল্যান্ড ক্রিকেট দল ২০০ রানের চৌকাঠও স্পর্শ করতে পারল না।

এই ম্যাচে সর্বাধিক ৩৭ রান করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জো রুট। এছাড়া জোফ্রা আর্চার (২৫), বেন ডাকেট (২৪) এবং জস বাটলার (২১) সাধ্যমতো রান করার চেষ্টা করেছেন। প্রোটিয়া ব্রিগেডের হয়ে তিনটে করে উইকেট শিকার করেন মার্কো জেনসেন এবং বিয়ান মুল্ডার। এছাড়া কেশব মহারাজ দুটো উইকেট তুলে নেন। কাগিসো রাবাডা এবং লুঙ্গি এনগিডি একটি করে উইকেট পেয়েছেন।

আগেই ছিটকে গিয়েছিল ইংল্যান্ড

ইংল্যান্ড ইতিপূর্বে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের কাছে হেরে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা প্রথমে আফগানিস্তানকে হারিয়েছিল। যদিও বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটা বাতিল হয়ে যায়।

ইংল্যান্ড ক্রিকেট দলের প্রথম একাদশ:

ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, সাকিব মেহমুদ।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রথম একাদশ:

ট্রিস্টান স্টাবস, রায়ান রিকলটন, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মারক্রাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, বিয়ান মুল্ডার, মার্কো জেনসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা এবং লুঙ্গি এনগিডি।


```