Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ইংল্যান্ড, পাকিস্তানের পরে এবার বিশ্বকাপে শ্রীলঙ্কা বধ আফগানদের

চলতি বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটাচ্ছে আফগানিস্তান। তারা শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারাল সহজেই।

ইংল্যান্ড, পাকিস্তানের পরে এবার বিশ্বকাপে শ্রীলঙ্কা বধ আফগানদের

শেষ আপডেট: 30 October 2023 23:38

দ্য ওয়াল ব্যুরো: চলতি বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটাচ্ছে আফগানিস্তান। তারা শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারাল সহজেই। শ্রীলঙ্কার ২৪১ রানের জবাবে আফগানিস্তান অনায়াসে জয়ের রান তুলে দিয়েছে। তখনও বল বাকি ছিল ২৮টি।

এবারের বিশ্বকাপে তারা ইংল্যান্ড ও পাকিস্তানের মতো দুটি হেভিওয়েট দলকে হারিয়েছে। এবার আফগানদের শিকার প্রাক্তন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও! শাহিদি এবং ওমরজাই জুটি আফগানদের জয় এনে দিয়েছেন।

দারুণ বোলিং পারফরম্যান্স দেখাল আফগানিস্তান। ফারুক-রশিদদের তোপে ইনিংসের ৩ বল বাকি থাকতে ২৪১ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। অথচ একটা সময় ২ উইকেটেই ১৩৪ রান ছিল শ্রীলঙ্কার। মনে হচ্ছিল, মোটামুটি চ্যালেঞ্জিং একটা পুঁজি গড়বে লঙ্কানরা। সেখান থেকে হঠাৎ ব্যাটিং ধস। ৫১ রানের মধ্যে ৫টি উইকেট হারিয়ে ৭ উইকেটে ১৮৫ রানে ধুঁকতে থাকে তারা। শেষদিকে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৩ ও লোয়ার অর্ডারের মাহিশ থিকসানা ২৯ রান না করলে আরও বড় বিপদে পড়ত লঙ্কানরা।

পুনেতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। দেখেশুনে শুরু করেছিল লঙ্কানরা। কিন্তু দলীয় ২২ রানের মাথায় ওপেনিং জুটি ভেঙে দেন ফজলহক ফারুকি। দিমুথ করুনারত্নে (২১ বলে ১৫) পড়েন লেগবিফোর উইকেটের ফাঁদে।

শুরুর সেই ধাক্কা অনেকটাই সামলে নিয়েছিলেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। তাঁদের ৬২ রানের জুটিটি ভাঙে নিশাঙ্কাকে আজমতউল্লাহ ওমরজাই তুলে নিলে। ৬০ বলে ৫ বাউন্ডারিতে ৪৬ রান করেন নিশাঙ্কা।

এরপর কুশল মেন্ডিস আর সাদিরা সামারাবিক্রমা গড়েন ৫০ রানের জুটি। একটা সময় ২ উইকেটেই ১৩৪ রান তুলে ফেলেছিল লঙ্কানরা। সেখান থেকে হঠাৎ ব্যাটিং ধস। একে একে সাজঘরের পথ ধরেন কুশল মেন্ডিস (৫০ বলে ৩৯), সাদিরা সামারাবিক্রমা (৪০ বলে ৩৬), ধনঞ্জয়া ডি সিলভা (২৬ বলে ১৪), চারিথ আসালাঙ্কা (২৮ বলে ২২)। রানআউট হন দুশমন্ত চামিরা (১)। ৭ উইকেটে ১৮৫ রানে পরিণত হয় শ্রীলঙ্কা। সেখান থেকে ম্যাথিউস আর থিকসানা দলকে মোটামুটি সম্মানজনক একটা পর্যায়ে নিয়ে যান।

আফগানিস্তান দলের হয়ে ভাল খেলেছেন দ্বিতীয় থেকে পঞ্চম ব্যাটার। ইনিংসে তিনজন হাফসেঞ্চুরি করেছেন। তাঁরা হলেন রহতম শাহ (৬২), হাসমাতুল্লা শাহিদি (৫৮) ও আজমাতুল্লা ওমরজাই (৭৩)।


```