Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

এশিয়ান কাপে নামার আগে চাঙ্গা সুনীলরা, প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

এএফসি এশিয়ান কাপের লক্ষ্যে গত দু’সপ্তাহ যাবৎ কাতারে প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় দল। শনিবার প্রথম ম্যাচে সুনীল ছেত্রীদের সামনে অস্ট্রেলিয়া।

এশিয়ান কাপে নামার আগে চাঙ্গা সুনীলরা, প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

শেষ আপডেট: 11 January 2024 17:20

দ্য ওয়াল ব্যুরো: এএফসি এশিয়ান কাপের লক্ষ্যে গত দু’সপ্তাহ যাবৎ কাতারে প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় দল। শনিবার প্রথম ম্যাচে সুনীল ছেত্রীদের সামনে অস্ট্রেলিয়া। যারা ক্রম তালিকায় ভারতের থেকে এগিয়ে। এই টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছেন কোচ ইগর স্টিম্যাশ। তিনি মনে করছেন, গ্রুপের সব ম্যাচই কঠিন পরীক্ষার। কিন্তু ভারতীয় ফুটবলাররা হতাশ করবেন না।

দোহার রাজধানী কাতারে টানা নিবিড় অনুশীলন করেছেন ব্লু টাইগার্সরা। প্রস্তুতিতে ছিল আন্তর্জাতিক ছোঁয়া। ভারতীয় দল মাঠে নামার আগে তাদের একটি তথ্য উদীপ্ত করবে সন্দেহ নেই। ভারতীয় ডিফেন্স গত ৯টি ম্যাচে গোল খায়নি। এক্ষেত্রে দলের ফুটবলাররা সহকারী কোচ মহেশ গাউলিকে কৃতিত্ব দিচ্ছেন।

দলের তারকা ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘান জানিয়েছেন, আমাদের ডিফেন্স ভাল খেলছে। গত ন’টি ম্যাচে আমরা গোল খাইনি। সেই ধারা বজায় রাখতে হবে অস্ট্রেলিয়া ম্যাচেও। শনিবারই মাঠে নামবেন সুনীলরা। প্রসঙ্গত, ভারতের গ্রুপে রয়েছে উজবেকিস্তান ও সিরিয়াও। শনিবার ভারতীয় দলের ম্যাচ শুরু হবে বিকাল পাঁচটা থেকে। 

ধারেভারে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে ভারতের থেকে। তারা ফিফা ক্রম তালিকায় রয়েছে ২৫তম স্থানে, সেখানে ভারত রয়েছে ১০২তম স্থানে। গত কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া দ্বিতীয় রাউন্ড পর্যন্ত গিয়েছিল। এমন একটি দলের বিরুদ্ধে ড্র করলেই জেতার শামিল, মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নিয়ে সন্দেশ বলেছেন, ‘এই টুর্নামেন্ট আমাদের কাছে কঠিন পরীক্ষার। আমরা আগে কী খেলেছি, সেগুলি ভুলে নতুন উদ্যমে আমরা শুরু করব। অস্ট্রেলিয়া কঠিন দল হতে পারে। তাদের রণকৌশল সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। আমাদের আরও ভাল লাগছে যে, পুরো দল এই টুর্নামেন্টে সমর্থন পাচ্ছে। কাতারে সব মাঠগুলিতে প্র্যাকটিস করেও আমরা খুশি। এবার শুধু মাঠে নামার অপেক্ষা।’    


```