Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইপিএল টেবিলে এবার সবার নীচে থাকতে চলেছে আরসিবি, ভবিষ্যদ্বাণী গিলক্রিস্টের

আগে ১৭ বার আইপিএলে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর প্রতিবারই তাদের খালি হাতে ফিরতে হয়েছে। এবারও পরিস্থিতি এতটুকু বদলাবে না। বরং, আঁধার গাঢ় হবে আরও।

আইপিএল টেবিলে এবার সবার নীচে থাকতে চলেছে আরসিবি, ভবিষ্যদ্বাণী গিলক্রিস্টের

গিলক্রিস্ট-আরসিবি

শেষ আপডেট: 21 March 2025 20:14

দ্য ওয়াল ব্যুরো: এর আগে ১৭ বার আইপিএলে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর প্রতিবারই তাদের খালি হাতে ফিরতে হয়েছে। এবারও পরিস্থিতি এতটুকু বদলাবে না। বরং, আঁধার গাঢ় হবে আরও। ১০টি টিমের টুর্নামেন্টে সবার নীচে থেকেই সফর শেষ করবেন বিরাট কোহলিরা। সাফ জানালেন প্রাক্তন অস্ট্রেলীয় উইকেট কিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট৷

কারণ হিসেবে যদিও গিলির গলায় রসিকতার সুরই শোনা গিয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয়, আরসিবির সবার শেষে থাকার একটা কারণ তাদের দলে প্রচুর ইংরেজ ক্রিকেটার।’ আর এই মন্তব্যটি তিনি এমন একটি পডকাস্টে করেছেন, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ড ক্রিকেট টিমের প্রাক্তন ব্যাটসম্যান মাইকেল ভন।

এরপর আরসিবি অনুরাগীদের উদ্দেশে গিলক্রিস্ট মাফ চাওয়ার ভঙ্গিতে বলেছেন, ‘বিরাটের বিরুদ্ধে কোনও রাগ নেই৷ দলের ভক্তদের নিয়েও কোনও অনুযোগ নেই। তাঁদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু অবিলম্বে তাদের রিক্রুটিং এজেন্টদের সঙ্গে কথা বলা উচিত।’

আগামিকাল থেকে আইপিএল শুরু হতে চলেছে। ইডেন গার্ডেন্সে প্রথম লড়াইয়ে নামতে চলেছে কেকেআর-আরসিবি। এর আগে নিলামে একাধিক ক্রিকেটারকে মোটা টাকার বিনিময়ে কিনেছে বেঙ্গালুরু। তাঁর মধ্যে একজন ফিল সল্ট। এই বিধ্বংসী ইংরেজ ওপেনার গত বছর কেকেআরের হয়ে খেলেছেন৷ তাঁকে সাড়ে ১১ কোটি টাকা দিয়ে কিনে নেয় আরসিবি। এ ছাড়া আরও দুই ইংরেজ খেলোয়াড় লিয়াম লিভিংস্টোন ও জেকব বেথেল যথাক্রমে ৮ কোটি ৭৫ লক্ষ ও ২ কোটি ৬ লক্ষ টাকায় যোগ দিয়েছেন৷

উল্লেখ্য, গিলক্রিস্টের সঙ্গে আরসিবির সম্পর্ক বেশ পুরনো৷ ২০০৯ সালের আইপিএল ফাইনালে উঠেছিল বেঙ্গলুরুর দল ও ডেকান চার্জার্স৷ গিলক্রিস্ট ডেকানের হয়ে নেমে সেবার ট্রফি জেতেন৷


```