Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিশ্ব ফুটবলে চমক ফ্রান্সেসকো, ১৫ বছরেই অভিষেক এসি মিলানে

বয়স মাত্র ১৫ বছর ৮ মাস ১৬ দিন। এত অল্প বয়সে পেশাদার ফুটবলে অভিষেক, স্বপ্নের চেয়েও যেন বেশি কিছু। সেটাই ঘটেছে বিশ্ব ফুটবল আঙিনায়।

বিশ্ব ফুটবলে চমক ফ্রান্সেসকো, ১৫ বছরেই অভিষেক এসি মিলানে

শেষ আপডেট: 28 November 2023 00:25

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব ফুটবল বড় চমক। এক নতুন তারা উঠে এলেন। বয়স মাত্র ১৫ বছর ৮ মাস ১৬ দিন। এত অল্প বয়সে পেশাদার ফুটবলে অভিষেক, স্বপ্নের চেয়েও যেন বেশি কিছু। সেটাই ঘটেছে বিশ্ব ফুটবল আঙিনায়।

ইতালিয়ান সিরি ‘আ’তে এই বয়সে এসি মিলানের মত ঐতিহ্যবাহী দলের হয়ে অভিষেক ঘটেছে সদ্য কৈশোরে পা রাখা ফ্রান্সেসকো কামারদারের। ফিওরেন্টিনার বিপক্ষে শেষ রাতে ৮৩ মিনিটে লুকা জোভিকের পরিবর্তে যখন মাঠে নামেন ফ্রান্সেসকো, তখনই ইতিহাস লেখা হয়ে গিয়েছে।

ইতালিয়ান ফুটবলের ইতিহাসে এখন ফ্রান্সেসকো কামারদাই হলেন সর্বকনিষ্ট ফুটবলার, যার সিরি-আ তে অভিষেক হল এত কম বয়সে।
 
অভিষেক ম্যাচটা জয় দিয়েই শেষ করলেন তরুণ এই ফুটবলার। ১-০ গোলের ব্যবধানে ফিওরেন্টিনাকে হারিয়েছে এসি মিলান। পেনাল্টি থেকে গোলটি করেছেন থিও হার্নান্দেজ।

ম্যাচের প্রথমার্ধের একেবারে ইনজুরি টাইমে গিয়ে পেনাল্টি পেয়ে যায় এসি মিলান। ফ্যাবিয়েন প্যারিসি বক্সের মধ্যে এসি মিলান ফুটবলারকে আক্রমণাত্মক চ্যালেঞ্জ করলে পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন রেফারি। স্পট কিক নেন থিও হার্নান্দেজ, বল জড়িয়ে যায় ফিওরেন্তিনার জালে। 

এ নিয়ে সিরি-আ-তে শেষ ৫ ম্যাচের মধ্যে একটি মাত্র ম্যাচে জয় পেল মিলান। তবে এমন এক ম্যাচেই মাত্র ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে পথচলা শুরু হল ফ্রান্সেসকোর।

এসি মিলানের কোচ স্টেফানো পিওলি স্কাই স্পোর্টসকে বলেন, দুর্দান্ত এক ফুটবলার ফ্রান্সেসকো। অসাধারণ এক কিশোর। তার অনুশীলন, কর্মকাণ্ড, তাকে অসাধারণ ফুটবলারে পরিণত করেছে। তার প্রতি আমরা সবাই খুশি। আমার বয়স ৫৮, হয়তো বা আমি তার বাবার বয়সী।

ফিওরেন্টিনার বিপক্ষে ১-০ গোলে জয়ের পর পয়েন্ট টেবিলে এসি মিলান তিন নম্বরে রয়েছে।


```