Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘শুভমানের যতগুলো সেঞ্চুরি, তত ম্যাচই খেলেনি’, আবরারের উদ্ধত সেলিব্রেশনের জবাব উড়ল মিমে

মাঠে ল্যাজেগোবরে দশা। ৫০ ওভারও টিকতে পারেনা যে টিম, তিন ওভার বাকি থাকতেই যাদের কিস্তিমাত হতে হয়, তাদের এক স্পিনার আইসিসি র‍্যাঙ্কিংয়ে পয়লা নম্বর ব্যাটসম্যানকে এমন অপমান করবে—বিষয়টা মোটেও ভাল চোখে নিতে পারেনি ভারতের সমর্থকেরা।

‘শুভমানের যতগুলো সেঞ্চুরি, তত ম্যাচই খেলেনি’, আবরারের উদ্ধত সেলিব্রেশনের জবাব উড়ল মিমে

আবরার আহমেদ

শেষ আপডেট: 24 February 2025 12:31

দ্য ওয়াল ব্যুরো: দুর্দান্ত বল। ধারাভাষ্যকারদের বয়ানে ‘আনপ্লেয়েবল ডেলিভারি’। পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ (Abrar Ahmed) যে ক্যারম বলে শুভমান গিলকে (Shubhman Gill) গতকাল বোল্ড করেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। উইকেটের অপর প্রান্তে দাঁড়ানো বিরাট কোহলির (Virat Kohli) প্রতিক্রিয়াতেই সাফ ধরা পড়ছিল, কতটা নিখুঁত লক্ষ্যভেদী নিশানায় বলটি পিচ করেছিলেন আবরার। অন্যদিকে আউট হয়েও বিশ্বাস হচ্ছিল না শুভমানের। বেশ কয়েক সেকেন্ড সময় নেন ধাতস্থ হতে, বুঝে উঠতে ঠিক কী হল!

কিন্তু এমন প্রশংসনীয় অব্যর্থ ডেলিভারির পরও বিদ্রূপের স্বীকার হয়েছেন পাকিস্তানি স্পিনার। সৌজন্যে: তাঁর অঙ্গভঙ্গি, সেলিব্রেশনের ধরন। শুভমান বোল্ড হতেই হঠাৎ দু’হাত মুড়ে বিশেষ কায়দায় দাঁড়িয়ে পড়েন আবরার। প্রথমে স্থিরচোখে তাকিয়ে থাকেন শুভমানের দিকে। তারপর ভুরু তুলে চোখের ইশারায় ভারতের ওপেনারকে ড্রেসিং রুমে ফিরে যাওয়ার নির্দেশ দেন। চোখের ভঙ্গিমায় জানাতে থাকেন—ড্রেসিং রুমটা ওদিকে! জলদি হাঁটা লাগাও।

মাঠে ল্যাজেগোবরে দশা। ৫০ ওভারও টিকতে পারেনা যে টিম, তিন ওভার বাকি থাকতেই যাদের কিস্তিমাত হতে হয়, তাদের এক স্পিনার আইসিসি র‍্যাঙ্কিংয়ে পয়লা নম্বর ব্যাটসম্যানকে এমন অপমান করবে—বিষয়টা মোটেও ভাল চোখে নিতে পারেনি ভারতের সমর্থকেরা। পাকিস্তান ম্যাচ হারতেই সমাজমাধ্যমে ছড়াতে থাকে মজাদার মিম। কেন্দ্রে কখনও আবরার ও কোহলি, কখনও আবরার-শুভমান।

একজন লেখেন: ‘এই হচ্ছে আবরার আহমেদের ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন’। ক্যাপশনের তলায় ছবি। ছবিতে এক ব্যক্তি দাঁড়ানো। পায়ের তলায় একগাদা চপ্পল, চটি, জুতো এলোমেলোভাবে ছড়ানো। অন্য একজন ক্যাপশনের উদ্ধত ভাবভঙ্গির ছবি শেয়ার করে উপরে লেখেন: ‘টুর্নামেন্ট থেকে বাইরে যাওয়ার রাস্তা কোন দিকে?’ আরেকজনের সরস মন্তব্য: ‘বলো, এই আবরার আহমেদ এত ম্যাচ খেলেনি, যতগুলো সেঞ্চুরি শুভমান তাঁর কেরিয়ারে হাঁকিয়েছেন! কিন্তু তা সত্ত্বেও নির্লজ্জের মতো সেলিব্রেট করছে দেখো!’

উল্লেখ্য, ক্রিকেটে ব্যাটারকে আউট করে ‘সেন্ড-অফ’ জানানোর ধরন অনেক সময় বিতর্ক তৈরি করেছে। এই আবহে ক্রিকেটপ্রেমীদের মনে পড়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ম্যাথু স্যামুয়েলসের কুখ্যাত ‘স্যালুট’ ভঙ্গিমা। প্রতিপক্ষকে আউট করে কখনও চেয়ে, কখনও না চেয়ে স্যালুট জানাতেন স্যামুয়েলস। যা নিয়ে নিন্দা ও বিতর্কের ঝড় ওঠে।

তবে ক্যারিবিয়ান ক্রিকেটারের স্থান-কালের জ্ঞান ছিল। আবরারের সেই কাণ্ডজ্ঞানই নেই! একবাক্যে স্বীকার করেছেন সকলে।


```