Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রান না পেলেই অন্যের থেকে ব্যাট ধার করেন অভিষেক শর্মা!

ক্রিকেট জীবনের দ্বিতীয় আন্তর্জাতিক টি ২০ সেঞ্চুরি করেছেন ওপেনার অভিষেক। ৪৭ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। 

রান না পেলেই অন্যের থেকে ব্যাট ধার করেন অভিষেক শর্মা!

অভিষেক শর্মা

শেষ আপডেট: 8 July 2024 23:37

দ্য ওয়াল ব্যুরো: জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে শূন্য করেছিলেন অভিষেক শর্মা। আর পরের ম্যাচেই দুরন্ত সেঞ্চুরি। 

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে গিয়ে প্রথম টি ২০ ম্যাচে জিম্বাবোয়ের কাছে হেরে গিয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন ভারত। এই হার হজম করতে বেশ কষ্টই হয়েছে শুভমন গিলদের। তবে দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফেরেন ভারতীয়রা। ১০০ রানের বড় জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে তারা।

রবিবার হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ের সামনে ২৩৪ রানের বিশাল স্কোর গড়ার পর ঘরের দলকে ১৩৪ রানে অলআউট করে দিয়েছে ভারত।

ক্রিকেট জীবনের দ্বিতীয় আন্তর্জাতিক টি ২০ সেঞ্চুরি করেছেন ওপেনার অভিষেক। ৪৭ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। 

এই সিরিজের প্রথম ম্যাচ দিয়েই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে অভিষেক হয় তাঁর। যদিও ওই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি ভারতীয় ওপেনার।

সব ব্যর্থতা মিটিয়ে দিয়েছেন অভিষেক। এছাড়া ৪৭ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন ঋতুরাজ গায়কোয়াড়। আর ২২ বলে ৪৮ রানের হার না মানা ইনিংস খেলেন রিঙ্কু সিং।

আগের ম্যাচ হেরে যাওয়ার কারণে এই ম্যাচে বেশ চাপ ছিল ভারতীয় ক্রিকেটারদের। তবে মনে কোনও ভয় নিয়ে খেলেননি তারা। 

ম্যাচের পর জিম্বাবোয়ের বোলারদের বিধ্বস্ত করা সেই ব্যাটের গোপন রহস্য জানিয়েছেন অভিষেক। ভারতীয় এই অলরাউন্ডার জানান, এই ব্যাট তিনি সতীর্থ গিলের কাছ থেকে ধার নিয়েছেন। আর নিজের ভাল বন্ধুর কাছ থেকে ব্যাট নিয়েই টি ২০ ক্রিকেটে রানের ফুলঝুরি ছুটিয়েছেন তিনি।

গিল-অভিষেক দুই জনই দীর্ঘদিন একসঙ্গে ঘরোয়া ক্রিকেটে খেলেন। তাদের দু'জনের মেন্টরও এক প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং। যে কারণে সতীর্থের কাছে ব্যাট ধার চাইতে কোনও ধরনের দ্বিধায় পড়তে হয় না অভিষেককে।
ম্যাচ শেষে অভিষেক বলেন, ‘আমি শুভমনের (গিল) ব্যাট নিয়ে খেলেছি। আমি আগেও এটি করেছি। যখনই আমার রানের প্রয়োজন হয়, আমি বাকিদের থেকে ব্যাট ধার করি।' 


```