Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

একাই করেছেন ব্রিটিশ বধ, অভিষেক যেন টিম ইন্ডিয়ার অশ্বমেধের ঘোড়া! তাঁর পাশে কে এই রহস্যময়ী?

উল্লেখ্য, ১৯৯৪ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন কোমল।

একাই করেছেন ব্রিটিশ বধ, অভিষেক যেন টিম ইন্ডিয়ার অশ্বমেধের ঘোড়া! তাঁর পাশে কে এই রহস্যময়ী?

বোনের সঙ্গে ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মা

শেষ আপডেট: 23 January 2025 16:57

দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেট দলের তরুণ সেনসেশন হলেন অভিষেক শর্মা। বুধবার (২২ জানুয়ারি) রাতে কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে তিনি মাত্র ৩৪ বলে ৭৯ রান করেছিলেন। তাঁর এই ইনিংসে ৫ চার এবং ৮ ছক্কা ছিল। 

সবথেকে বড় কথা, এই ম্যাচে তিনি ২৩২.৩৫ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। মাত্র ২০ বলে তাঁর চওড়া ব্যাট থেকে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। তবে অভিষেক শর্মার এই সাফল্যের পিছনে এক মহিলার অবদান অনস্বীকার্য। 

ছবিতে যে মহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন তাঁর নাম কোমল শর্মা। সম্পর্কে তিনি ভারতের তারকা ব্যাটার অভিষেক শর্মা বোন। বলা ভাল, তিনিই অভিষেকের আসল সাপোর্ট সিস্টেম।

অভিষেক শর্মার বোন কোমল শর্মা ইতিমধ্যে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন। হামেশাই ভাইয়ের খেলা দেখতে তিনি মাঠে হাজির থাকেন। স্ট্যান্ড থেকেই চিয়ার করেন অভিষেককে। সেকারণে অভিষেক যখনই ধামাকাদার ব্যাটিং করেন, তখনই কোমল শর্মাও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। 

চলতি বছরের শুরুটা অভিষেক বেশ ধামাকাদার মেজাজেই করলেন। এই ম্যাচ উপভোগ করতে বুধবারও ইডেন গার্ডেন্সের স্ট্যান্ডে উপস্থিত ছিলেন কোমল শর্মা। প্রসঙ্গত, কোমল পেশায় একজন ফিজিওথেরাপিস্ট।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন কোমল। অভিষেকের থেকে তিনি ৭ বছরের ছোট। পঞ্জাবের অমৃতসরেই থাকেন তিনি। পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। ২০১৮ সালে অমৃতসরের গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২১ সালে জয়পুরের NIMS থেকে মাস্টার ডিগ্রিও অর্জন করেছেন। বর্তমানে অমৃতসরের S.G.R.D. মেডিক্যাল কলেজে ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করছেন। অভিষেকের ক্রিকেট কেরিয়ারেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।


```