
টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার অভিষেক শর্মা
শেষ আপডেট: 23 January 2025 00:08
দ্য ওয়াল ব্যুরো : কলকাতার ইডেন গার্ডেন্সে অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং ভারতীয় ক্রিকেট সমর্থকদের হৃদয় জয় করেছে। বাঁ-হাতি এই ব্য়াটার ব্রিটিশ বোলিং আক্রমণকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন। অভিষেক মাত্র ৩৪ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন।
তাঁর এই ইনিংসে ৫ বাউন্ডারি এবং ৮ আকাশছোঁয়া ছক্কা রয়েছে। টিম ইন্ডিয়ার এই তরুণ ব্য়াটার ৭৯ রানের মধ্যে ৬৮ রানই বাউন্ডারি থেকে সংগ্রহ করেছেন। মাত্র ২০ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেছিলেন অভিষেক। এই ইনিংস হাঁকিয়ে তিনি একাধিক রেকর্ড চূর্ণ-বিচূর্ণ করে দেন।