Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ইডেনে অভিষেক যেন ডি’ভিলিয়ার্স! বাজপাখির মতো ক্যাচে মাতোয়ারা ময়দান

কে বলে নির্বিষ ম্যাচেও ভাল ক্যাচ দেখা যায় না। পাড়ার মাঠেও কোনও ক্যাচ কিংবা ব্যাটারের শট নিয়েও আলোচনা হয়।

ইডেনে অভিষেক যেন ডি’ভিলিয়ার্স! বাজপাখির মতো ক্যাচে মাতোয়ারা ময়দান

ইডেনে দেবব্রত দাসের সেই দুরন্ত ক্যাচ।

শেষ আপডেট: 15 June 2024 20:31

দ্য ওয়াল ব্যুরো: কে বলে নির্বিষ ম্যাচেও ভাল ক্যাচ দেখা যায় না। পাড়ার মাঠেও কোনও ক্যাচ কিংবা ব্যাটারের শট নিয়েও আলোচনা হয়।

আর এটা তো ঐতিহাসিক ইডেন গার্ডেন্স। রাতের ইডেনে সিএবি-র প্রো টি ২০ লিগ হচ্ছে। অনেকে আলো ঝলমল ইডেন দেখে প্রশ্নই করে বসছেন, এখন আবার কী হচ্ছে এখানে!

এরকম একটা ম্যাচেই আলোচনায় চলে এলেন অভিষেক দাস, যিনি পুরনো মুখ বাংলা ক্রিকেটের,  ৩৩ বছরের ক্রিকেটার থাকেন ইচ্ছাপুরে। মেদিনীপুর উইজার্ডস বনাম হাওড়া ওয়ারিয়র্স ম্যাচে অভিষেক এমন একটি ক্যাচ ধরেছেন, যা নিয়ে ময়দান মাতোয়ারা।

ম্যাচের ১৮.২ ওভারে কণিষ্ক শেঠের বলে স্টেপ-আউট করে বড় শট নেন দীপক। লং-অন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন অভিষেক দাস। বল বাউন্ডারি লাইনের বাইরে যাচ্ছিল। এক্কেবারে যথা সময়ে শূন্যে লাফিয়ে এক হাতে বল লুফে নেন অভিষেক। তিনি উড়ন্ত অবস্থায় ক্যাচ ধরেন। মাটিতে পড়ার পরেও বল ছিটকে যেতে দেননি হাত থেকে।

অভিষেকের এই ক্যাচ দেখে মনে হয়েছে তিনি যেন এবি ডিভিলিয়ার্স। প্রোটিয়া তারকাও বিশ্বকাপে অজিদের বিরুদ্ধে এমন একটি ক্যাচ নিয়েছিলেন। বাজপাখির মতো তিনি লুফে নিয়েছেন বল। এই ক্যাচ দেখে মাইলের পর মাইল হাঁটা যায়। ইডেনে রাতের গ্যালারিতে গুটিকয়েক দর্শক দেখেছেন এই অনবদ্য ক্যাচটি। 


```