Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Rohit Sharma: রোহিতের অধিনায়কত্ব নিয়ে বড় মন্তব্য এবি'র, সমালোচকদের ওড়ালেন মাঠের বাইরে

রোহিত শর্মার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া গত ৯ মাসে টিম ইন্ডিয়া জোড়া আইসিসি ট্রফি জয় করেছে।

Rohit Sharma: রোহিতের অধিনায়কত্ব নিয়ে বড় মন্তব্য এবি'র, সমালোচকদের ওড়ালেন মাঠের বাইরে

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 13 March 2025 16:26

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছে ভারতীয় ক্রিকেট দল। তবে এই টুর্নামেন্ট চলাকালীন রোহিত শর্মার অবসর নিয়ে বিস্তর জল্পনা তৈরি হয়েছিল। তবে আপাতত সেই জল্পনায় কিছুটা হলেও ফুলস্টপ পড়েছে। খেতাব জয়ের পর রোহিত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই এই ফরম্যাট থেকে তিনি অবসর গ্রহণ করবেন না। 

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা বেশ ভাল পারফরম্যান্স করেছেন। ফাইনাল ম্যাচে তিনি ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। রোহিতের ব্যাট থেকে ৭৬ রানের একটি বিধ্বংসী ইনিংস বেরিয়ে আসে। রোহিতের ব্যাট থেকে ৭৬ রানের একটি বিধ্বংসী ইনিংস বেরিয়ে আসে। এবার রোহিতের অবসর নিয়ে বড়সড় মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। তিনি মনে করেন, হিটম্যান বর্তমানে যে ফর্মে রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে অবসর গ্রহণ করার কোনও মানেই হয় না। 

রোহিতের অবসর নিয়ে কী বললেন এবি?

নিজের ইউটিউব চ্যানেলে এবি ডিভিলিয়ার্স বললেন, 'রোহিত কেন অবসর নেবে? ও শুধুমাত্র অধিনায়ক হিসেবে নয়, ভারতীয় ক্রিকেট দলের ব্যাটার হিসেবেও দুর্দান্ত ফর্মে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৭৬ রান করে এবং টিম ইন্ডিয়ার জয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।'

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'টিম ইন্ডিয়া যত চাপের মুখে পড়ে, রোহিতের অধিনায়কত্ব ততই শানিত হয়ে ওঠে। এখন রোহিতের অবসর গ্রহণ করার প্রয়োজনই নেই। এমনকী, এই ব্যাপারে কোনও আলোচনারও প্রয়োজন নেই। রোহিতের রেকর্ডই ওর দক্ষতার প্রমাণ দেয়।'

৯ মাসে জোড়া আইসিসি ট্রফি

রোহিত শর্মার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া গত ৯ মাসে টিম ইন্ডিয়া জোড়া আইসিসি ট্রফি জয় করেছে। ২০২৪ সালে রোহিতের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছিল। ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করেছিল রোহিত ব্রিগেড। এরপর ২০২৫ সালে রোহিতের ক্যাপ্টেন্সিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছিল ভারত। রোহিতের অধিনায়কত্ব ইতিমধ্যে যথেষ্ট প্রশংসিত হয়েছে।


```