Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ট্রাভিসকে রুখতে জার্সির রং বদলে ফেলুক টিম ইন্ডিয়া, রসিকতার সুরে আর্জি জানালেন আকাশ 

উল্লেখ্য, দেড় বছর আগে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। ওই ম্যাচে ঘরের মাঠে রোহিত, বিরাটদের নাকের ডগা দিয়ে কাপ জিতে দেশে ফিরেছিলেন প্যাট কামিন্সরা।

ট্রাভিসকে রুখতে জার্সির রং বদলে ফেলুক টিম ইন্ডিয়া, রসিকতার সুরে আর্জি জানালেন আকাশ 

আকাশ চোপড়া

শেষ আপডেট: 4 March 2025 12:26

দ্য ওয়াল ব্যুরো: যন্ত্রণার নাম ট্রাভিস হেড (Travis Head)। আতঙ্কের নামও ট্রাভিস হেড। আর সেই যন্ত্রণা ও আতঙ্ককে ভুলতে অদ্ভুত দাওয়াই বাতলালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া (Akash Chopra)। মজার ছলে তাঁর নিদান, বিধ্বংসী অজি ওপেনারকে রুখতে জার্সির রং বদলে ফেলুক ভারতীয় ক্রিকেট দল (India)। নীল ছাড়া অন্য যে কোনও রঙের জার্সি পরে মাঠে নামতে পারেন রোহিতরা। তাহলে হয়তো হেডকে আটকে দেওয়া যাবে।

উল্লেখ্য, দেড় বছর আগে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। ওই ম্যাচে ঘরের মাঠে রোহিত, বিরাটদের নাকের ডগা দিয়ে কাপ জিতে দেশে ফিরেছিলেন প্যাট কামিন্সরা। আর একপেশে ফাইনালের নেপথ্যে যিনি বড় ভূমিকা নিয়েছিলেন, তিনি ট্রাভিস হেড। ১২০ বলে ১৩৭ রানের ধ্বংসাত্মক ইনিংসের সুবাদে বিশ্বজয় করে অজি বাহিনী।

সেই ক্ষত কতটা শুকিয়েছে? আদৌ শুকিয়েছে কি? এই প্রশ্ন যখন ক্রিকেট দুনিয়ার আকাশে-বাতাসে ভাসছে, তখন আকাশের বার্তা, বদলা নয়, বদলের কথা ভাবুক টিম ইন্ডিয়া। তিনি বলেন, ‘২০২৩-এর ১৯ নভেম্বর যেটা হয়েছিল, তা আমাদের স্মরণে রয়েছে। যদিও বদলা নেওয়ার কিছু নেই; আমরা রেজাল্ট পরিবর্তনের কথা মাথায় নিয়েই মাঠে নামব। দুবাইয়ের পিচে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতেছি। অন্যদিকে অস্ট্রেলিয়া মাত্র একটি ম্যাচ জিতে এখানে এসেছে। তার জন্য কি আমরা এগিয়ে থাকব?’

এরপরই তিনি জুড়ে দেন, ‘কিন্তু এর পাশাপাশি এ প্রশ্নও উঠবে—ট্রাভিস হেডকে কীভাবে আটকানো যেতে পারে? আমাদের কি নীলের বদলে অন্য রঙের জার্সি পরে মাঠে নামা উচিত? আমি ব্যক্তিগতভাবে নীল নয়, আজ কালো রঙের জামা পরব।‘

মজার ছলে বললেও, হেড যে ভারতের মাথাব্যথা বাড়াচ্ছে এটা মেনে নিয়েছেন সকলে। তবে তার সম্ভাব্য ওষুধও বাতলেছেন আকাশ চোপড়া। আকাশের মতে, অস্ট্রেলীয় ওপেনারের শরীর লক্ষ্য করে ভারতীয় পেসারদের বল করা উচিত। আর ক্রিজে গেঁড়ে বসার আগেই স্পিনার আনা প্রয়োজন। সময় নষ্ট করলে ফল খারাপ হতে পারে। রোহিত-ব্রিগেডকে সতর্ক করেছেন তিনি।

এর পাশাপাশি আকাশ বলেন, ট্রাভিস যে মেজাজের খেলোয়াড়, তাতে তিনি চালিয়ে খেলবেন। বেশিক্ষণ সময় নেবেন না। উইকেট যেমনই হোক, আক্রমণাত্মক ঢঙেই নিজের স্বভাবিক খেলা খেলতে চাইবেন। অনুমান আকাশের।

এই কারণে তাঁর বিশেষ আর্জি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, বিশ্বকাপ ফাইনাল, বর্ডার গাভাসকার ট্রফি… হেডের দাপটে অনেক লড়াই ইতিমধ্যে হেরে ফেলেছে ভারত। এবার যেন তিনি রোহিতদের রেহাই দেন! অন্তত, আইপিএলে মোটা অঙ্কের টাকার চুক্তির পর এতটুকু দাবি করাই যায়, কৌতুকের ভঙ্গিতে আর্জি রেখেছেন আকাশ।


```