Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রাজিলের সামনে ছ’ফুটের পাঁচিল

দ্য ওয়াল ব্যুরো: পরিসংখ্যান পক্ষে। ৬৬ বছরের ফুটবল ইতিহাসের ডায়েরি ঘাঁটলে যে তথ্য উঠে আসবে তাতে সেলেকাওরা কলার তুলে বলতেই পারেন, ‘আমরা এগিয়ে।’ তথ্য বলছে ১৯৫০ সাল থেকে আজ পর্যন্ত ৪০ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল-মেক্সিকো। এর মধ্যে ২৭ বার জয়ধ্বজ

ব্রাজিলের সামনে ছ’ফুটের পাঁচিল

শেষ আপডেট: 29 June 2018 09:37

দ্য ওয়াল ব্যুরো: পরিসংখ্যান পক্ষে। ৬৬ বছরের ফুটবল ইতিহাসের ডায়েরি ঘাঁটলে যে তথ্য উঠে আসবে তাতে সেলেকাওরা কলার তুলে বলতেই পারেন, ‘আমরা এগিয়ে।’ তথ্য বলছে ১৯৫০ সাল থেকে আজ পর্যন্ত ৪০ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল-মেক্সিকো। এর মধ্যে ২৭ বার জয়ধ্বজা উড়িয়েছে পেলের দেশ। ১০ বার জিতেছে মেক্সিকো। আর ১৩ বার খেলা শেষ হয়েছে অমীমাংসিত অবস্থায়। কিন্তু রাশিয়া  বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে সামারা এরিনায় নামার আগে ব্রাজিলের আলোচনায় একজনই। তিনি মেক্সিকান তে’কাঠির পাহারাদার ফ্রান্সিসকো গুইলেরমো ওচোয়া মাগানা। ৩২ বছর বয়সী, ছ’ফুট উচ্চতার এই গোলরক্ষক উপরের দিকে কোনও ক্লাবে খেলেন না। তাঁর ক্লাব বেলজিয়ামের স্ট্যান্ডার্ড লিগ। ফলে সারা বছরের আলোচনাতেও থাকেন না ওচোয়া। ব্রাজিলের মাটিতে গত বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেলার পর রাশিয়ার মাটিতেও নিজের জাত চেনাচ্ছেন এই গোলরক্ষক। গ্রুপ লিগের প্রথম ম্যাচেই জার্মানিকে হারিয়ে দিয়েছিল মেক্সিকো। ওই ম্যাচে কৃষ্ণসাগরের ঢেউয়ের মতো মেক্সিকান বক্সে আক্রমণের ঢেউ আছড়ে ফেলেও বল জালে জড়াতে পারেননি মুলার, ওজিলরা। ছ'ফুট উচ্চতার ভদ্রলোক নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। এ বার সামনে ব্রাজিল। [caption id="attachment_15139" align="alignright" width="300"] অনুশীলনে নেমার[/caption] তিন ম্যাচে ১৭ টি সেভ করেছেন ওচোয়া। যা যেকোনও গোলরক্ষকের কাছে স্বপ্ন সমান। আর সেটাই বাস্তবের সবুজ ঘাসে নামিয়ে এনেছেন এই মেক্সিকান। এর আগে বিশ্বকাপে চার বার মুখোমুখি হয়েছিল ব্রাজিল-মেক্সিকো। এর মধ্যে তিন বারই জিতেছে ব্রজিল। ২০১৪ বিশ্বকাপে নিজেদের দেশের মাটিতে মেক্সিকোর বিরুদ্ধে গোল শূন্য ড্র করতে হয় নেমারদের। সেখানেও উড়ন্ত ওচোয়ার গ্লাভস থামিয়ে দিয়েছিল সমস্ত সাম্বা ঝলক। এ বার আবার। ২ জুলাই ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় নামবে ব্রাজিল-মেক্সিকো। ওচোয়ার সামনে চ্যালেঞ্জ নিজের রেকর্ড ধরে রাখার। গ্যাব্রিয়েল জেসাস, কুটিনহো, পাউলিনহোদের সামনে চ্যালেঞ্জ রেকর্ড ভাঙার। ডিঙিয়ে যাওয়ার মেক্সিকান পোস্টের নিচে ছ’ফুটের পাঁচিল।  

```