সুয়ারেজকে কামড়ে দিলেন ৩০ হাজার লোক
দ্য ওয়াল ব্যুরো: ঠিক চার বছরের মাথায় ঘটে গেল একেবারে উল্টো ঘটনা।
ব্রাজিল বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার কিয়েলিনিকে কামড়ে দিয়েছিলেন লুইস সুয়ারেজ। তারপর লালকার্ড। নির্বাসন। সব হয়ে যাওয়ার পর লুইস সুয়ারেজ খেলায় ফিরেছেন। তাঁর দল উরুগুয়ে এখন রোনাল্ড
শেষ আপডেট: 1 July 2018 08:39
দ্য ওয়াল ব্যুরো: ঠিক চার বছরের মাথায় ঘটে গেল একেবারে উল্টো ঘটনা।
ব্রাজিল বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার কিয়েলিনিকে কামড়ে দিয়েছিলেন লুইস সুয়ারেজ। তারপর লালকার্ড। নির্বাসন। সব হয়ে যাওয়ার পর লুইস সুয়ারেজ খেলায় ফিরেছেন। তাঁর দল উরুগুয়ে এখন রোনাল্ডোর পর্তুগালের হার্ডল টপকে পৌঁছে গিয়েছে শেষ আটে। কিন্তু সুয়ারেজ আর কামড়ের স্মৃতি উল্টো হয়ে ফিরে এল রাশিয়ার মাটিতে।

সেন্ট পিটার্সবুর্গে একটি সংসস্থা বিভিন্ন খেলোয়াড়ের ছবি দেওয়া পিৎজা প্রস্তুত করেছে বিশ্বকাপের বাজারে। সেখানে রোনাল্ডো আছেন, মেসি আছেন। কিন্তু সবাইকে ছাপিয়ে গিয়েছেন ‘এল পিস্তেলরো।’
গত ৪৮ ঘণ্টায় প্রায় ৩০ হাজার সুয়ারেজের মুখ আঁকা পিৎজা বিক্রি হয়েছে সেন্ট পিটার্সবুর্গের এই স্টোর থেকে। সবাইকে ছাপিয়ে গিয়েছেন বার্সা তারকা। অনেকে বলছেন, সুয়ারেজ টেরই পেলেন না তাঁর উপর কামড় বসিয়ে গেলেন এত লোক।