Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে টপলেস সেরেনা, ভিডিও আলোড়ন তুলল সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে টপলেস হলেন টেনিস সম্রাজ্ঞী সেরেনা উইলিয়ামস। বিশ্বের সব মহিলাদের মধ্যে স্তন ক্যানসারের ভয়াবহতা তুলে ধরা এবং সচেতনতার প্রসারই ছিল এর উদ্দেশ্য। আর সেই কারণেই একটি মিউজিক ভিডিওতে টপলেস হয়ে গান

স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে টপলেস সেরেনা, ভিডিও আলোড়ন তুলল সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 29 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে টপলেস হলেন টেনিস সম্রাজ্ঞী সেরেনা উইলিয়ামস। বিশ্বের সব মহিলাদের মধ্যে স্তন ক্যানসারের ভয়াবহতা তুলে ধরা এবং সচেতনতার প্রসারই ছিল এর উদ্দেশ্য। আর সেই কারণেই একটি মিউজিক ভিডিওতে টপলেস হয়ে গান গাইতে দেখা গেল সেরেনা। এই ভিডিও আলোড়ন তুলল সোশ্যাল মিডিয়ায়। নিজের ইনস্টাগ্রাম পেজে এই ভিডিও শেয়ার করেছেন সেরেনাই। দু'হাতে স্তন আগলে ধরে তাঁর কণ্ঠে ফুটে উঠল 'আই টাচ মাইসেল্ফ'। দৃপ্ত কণ্ঠে, আত্মবিশ্বাসী সেরেনার বার্তা প্রশংসাও পেয়েছে নানা মহলে। অক্টোবর মাসটা গোটা বিশ্বেই পালিত হয় স্তুন ক্যানসার সচেতনতা মাস হিসেবে। সেরেনার কথায়, "স্তন ক্যানসার নিয়ে সচেতন থাকা প্রয়োজন। মহিলারা যাতে নিজের শরীরের ব্যাপারের সতর্ক থাকতে পারেন, সেটাই এই ভিডিওর উদ্দেশ্য।" https://www.instagram.com/p/BoUJN25na2Y/?utm_source=ig_web_copy_link ভিডিওটতে নয়ের দশকের জনপ্রিয় গান ‘আই টাচ মাইসেল্ফ’ গেয়েছেন ৩৭ বছর বয়সী টেনিস তারকা।সেরেনা যে গান গেয়েছেন, সেটা গেয়েছিলেন ‘ডিভিনাইলস’-র গায়িকা ক্রিসি অ্যাম্পলেট। যিনি ২০১৩ সালে ৫৩ বছর বয়সে স্তন ক্যানসারেই প্রয়াত হন। তবে, গোটা বিশ্বের সামনে টপলেস অবস্থায় গান গাওয়াটা কতটা সহজ ছিল সেরেনার কাছে? টেনিস সম্রাজ্ঞীর কথায়, জার্নিটা মোটেও সহজ ছিল না, তবে উদ্দেশ্যটা যেহেতু বিশ্ব কল্যাণের স্বার্থে তাই এই পিছপা হননি ২৩ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী। তাঁর কথায়, “হ্যাঁ, এটা আমার কমফোর্ট জোনের বাইরের ব্যাপার। তবে এটা আমি করতে চেয়েছিলাম। কারণ এটা এমন ইস্যু, যা বর্ণ নির্বিশেষে বিশ্বজুড়ে সমস্ত মহিলাদের কাছে সমস্যা। দ্রুত এটা ধরা পড়া জরুরি। তা হলে অনেক প্রাণ বাঁচবে। আশা করছি, এই ভিডিয়ো মহিলাদের তা মনে করাবে।” এই মুহূর্তে লক্ষাধিক ভিউ হয়েছে ভিডিওটি। সেরেনার ফলোয়ারদের অনেকেই আপ্লুত এই অভিনব উদ্যোগ দেখে। এক ভিউয়ার লিখেছেন, "অভূতপূর্ব সেরেনা। অসামান্য বার্তা এবং তোমার গানের গলাও খুব সুন্দর।" অন্য একজন লিখেছেন, "এই বার্তাটা খুবই শক্তিশালী। যেটা জনমানসে ছাপ ফেলবে।"
 

```