Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অলিম্পিকে প্রথম ব্রোঞ্জ পদক জয় ভারতের, প্যারিসে বিজয়িনী মনু ভাকের

অলিম্পিকে ভারতের প্রথম পদক জিতলেন শ্যুটার মনু ভাকের। প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে নিলেন তিনি।

অলিম্পিকে প্রথম ব্রোঞ্জ পদক জয় ভারতের, প্যারিসে বিজয়িনী মনু ভাকের

প্যারিসে পদক জিতে ভারতের বিজয়িনী মনু ভাকের।

শেষ আপডেট: 28 July 2024 18:46

দ্য ওয়াল ব্যুরো: টোকিওতে হতাশ হয়েছিলেন। তারপরের জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল তাঁর। পিস্তলের দিকে তাকাতেও ইচ্ছে হত না। আজ, সেই ইতিহাসকে পিছনে ফেলে সেইনের তীরে আর এক ইতিহাস ছুঁয়ে ফেললেন মনু ভাকের।

রবিবার, প্যারিস থেকে প্রথম সুখবর এল ভারতের। প্যারিস অলিম্পিকের প্রথম পদক জিতলেন বাইশ বছরের মনু ভাকের! ১০ মিটার এয়ার পিস্তল রাউন্ডের পোডিয়ামে উঠলেন তিনি।

প্যারিসে প্রথম পদক-জয় ভারতের! অলিম্পিক ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের (মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল)

শ্যুটিং ভারতের কাছে বরাবরই সোনার খনি। এককালে অলিম্পিক মানেই ভারতের সবচেয়ে বড় আশার জায়গা থাকত শ্যুটিং। পর পর অলিম্পিকগুলো ভাবুন। এথেন্স। বেজিং। লন্ডন। পর পর তিন অলিম্পিকে ভারতের ভরসা ছিলেন শ্যুটাররা। এথেন্সে রাজ্যবর্ধন সিংহ রাঠোর। বেজিং-এ ইতিহাস তৈরি করা অভিনব বিন্দ্রা। লন্ডনে গগন নারাং। পর পর লক্ষ্যভেদে তেরঙার গৌরব উত্তুঙ্গ উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শ্যুটাররা। 

কিন্তু তারপর থেকেই ছন্দপতন। রিওতে একেবারে হতাশাজনক ফল করে ভারত। মাত্র দু'টি পদকে সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। যদিও খেলা ঘোরে তারপর। টোকিওতে কোভিডের মাঝেই কার্যত পদকের ঝড় তুলে দেয় ভারত। কিন্তু নীরজ চোপড়া, মীরাবাঈ চানু, পি ভি সিন্ধু, বজরং পুনিয়াদের তারকাখচিত পারফরম্যান্সের মাঝে আবারও হতাশ করেছিলেন ভারতীয় শ্যুটাররা। একটিও পদক আনতে পারেননি।

অবশেষে খরা কাটল প্যারিসে। মোড় ঘোরাল নেপোলিয়নের শহর। মপাসাঁর শহরে নতুন গল্প লেখা শুরু করলেন মনু ভাকের। তিনিই প্রথম ভারতীয় মহিলা, যিনি শ্যুটিং-এ পদক আনলেন। 

টোকিও ছিল মনুর প্রথম অলিম্পিক। তাঁর কোচ যশপাল রানা বলেছিলেন, এরকম প্রতিভা 'যুগে একটা আসে'। জীবনের প্রথম অলিম্পিকেই এমন প্রত্যাশার পাহাড় বসেছিল মনুর ওপরে, যার ফল হয় মারাত্মক। শেষ অবধি একটিও ফাইনালে উঠতে পারেননি মনু। হতাশা ভর করেছিল তাঁর ওপরে। পিস্তল ধরতেই চাইতেন না। ভেবেছিলেন, এই শেষ। 

কিন্তু ওই পিস্তল ধরতে না চাওয়াতেই জীবন ফের আগের স্রোতে ফিরে আসে তাঁর।

ভালবাসা। প্যাশন। এগুলো কখনও দমকে বেড়ে যায়। কখনও স্রোত স্তিমিত হয়ে আসে। তখন দূরত্ব বাড়ে। মনে হয়, এই শেষ। কিন্তু ওই দূরত্বই পরে দূরত্ব কমাতে সাহায্য করে। দূরত্বই বুঝিয়ে দেয়, ভালবাসা কতটা প্রবল। শ্যুটিং রেঞ্জ থেকে দূরে থাকাতেই মনু বুঝতে পারেন, এই রেঞ্জ তাঁর কতটা আপন। কতটা ভালবাসেন এই খেলাকে। তাই তো হওয়ার কথা ছিল। মার্চেন্ট নেভিতে কাজ করেন তাঁর বাবা রামকিষাণ ভাকের। মেয়ের খেলাধুলোয় আগ্রহ দেখে এমন একটা খেলার জিনিস কিনে দিয়েছিলেন, সাধারণত ভারতে সেসব খুব একটা দেখা যায় না। একটা স্পোর্টস রাইফেল। ওতেই জীবনটা পাল্টে যায় তাঁর। 

পোডিয়ামে উঠলেন মনু। সোনা হাতছাড়া হল। ১০ মিটার এয়ার পিস্তলে তাঁর দুই প্রতিযোগী ছিলেন কোরিয়ার। সোনা জিতলেন ও-ইয়ে জিন। রুপো জিতলেন কিম ইয়ে জি। সোনার আশা জাগালেও শেষ অবধি মনুর ব্রোঞ্জ জেতাতেই খুশির বন্যা বয়ে যাচ্ছে দেশজুড়ে। ইতিমধ্যেই মনুর সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে লিখেছেন, "এক ঐতিহাসিক পদক! দারুণ কাজ করেছো তুমি, মনু ভাকের! এই সাফল্য আরও স্পেশ্যাল, কারণ এই প্রথম কোনও মহিলা শ্যুটার দেশে অলিম্পিক পদক আনলেন। অনবদ্য সাফল্য!"      


```