Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নইলে এতক্ষণে অবনমনের প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ভারতকে গর্বিত করলেন হরিয়ানার মঞ্জু রানি, অভিষেকেই বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বক্সিং কুইন মেরি কমের হেরে যাওয়ার দুঃখ ভোলালেন হরিয়ানার মঞ্জু রানি। শনিবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেন তিনি। সেইসঙ্গে ইতিহাসও গড়লেন মঞ্জু। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে ১৮ বছর পর তিনি

ভারতকে গর্বিত করলেন হরিয়ানার মঞ্জু রানি, অভিষেকেই বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে

শেষ আপডেট: 12 October 2019 12:47

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বক্সিং কুইন মেরি কমের হেরে যাওয়ার দুঃখ ভোলালেন হরিয়ানার মঞ্জু রানি। শনিবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেন তিনি। সেইসঙ্গে ইতিহাসও গড়লেন মঞ্জু। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে ১৮ বছর পর তিনিই প্রথম মহিলা বক্সার যিনি অভিষেক টুর্নামেন্টেই ফাইনালে পৌঁছলেন। শনিবার ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে তাইল্যান্ডের চুথামাত রকসাতকে ৪-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছন মঞ্জু রানি। পুরো ম্যাচে রকসাতকে দাঁড়ানোর জায়গা দেননি মঞ্জু। প্রথম থেকেই তিনি ছিলেন আক্রমণাত্মক। নিজের থেকে অনেক অভিজ্ঞ বক্সারকে হারিয়ে ফাইনালে গেলেন মঞ্জু। তাইল্যান্ডের বক্সার রকসাত এর আগে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন। অর্থাৎ পদক জয়ী বক্সারকে এ দিন হারালেন মঞ্জু। এই রকসাতের কাছেই চলতি বছর তাইল্যান্ড ওপেনে হেরেছিল মঞ্জু। সেই বদলাও তিনি এ দিন নিলেন। হরিয়ানার বক্সার হলেও কোনওদিন নিজের রাজ্যের প্রতিনিধিত্ব করেননি মঞ্জু। বরাবর তিনি পঞ্জাবের হয়েই খেলেছেন। পঞ্জাবের হয়েই জাতীয় চ্যাম্পিয়নশিপে নেমে সাফল্য পেয়েছিলেন। তারপরে এই বছরই জাতীয় শিবিরে তিনি যোগ দেন। প্রথমবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েই বাজিমাত করলেন তিনি। মঞ্জু রানির এই সাফল্যের কথা টুইট করে জানিয়েছে বক্সিং ফেডারেশন। রুপো তো নিশ্চিত করেইছেন, এখন দেখার রবিবার মেরি কমের পর দ্বিতীয় ভারতীয় মহিলা বক্সার হিসেবে মঞ্জু রানি সোনা আনতে পারেন কিনা। https://twitter.com/BFI_official/status/1182969123971616769?s=19 পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা… https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%90%e0%a6%b6-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%97%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-2/

```