Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

জুনিয়র উইম্বলডনের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামছে আমেরিকার প্রবাসী বাঙালি সমীর

দ্য ওয়াল ব্যুরো: এভাবেই নিভৃতে উত্থান হয়েছিল লিয়েন্ডার পেজের। কেউ বুঝতেই পারেনি ১৯৯১ সালে এভাবে জুনিয়র উইম্বলডন জিতে তিনি সবাইকে তাক লাগিয়ে দেবেন। সেই শুরু, তারপর লিয়েন্ডার যা করেছেন, সবটাই ইতিহাস। তিনি তাঁর পাঁচবছরের মাথায় ১৯৯৬ সালে আটলান্

জুনিয়র উইম্বলডনের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামছে আমেরিকার প্রবাসী বাঙালি সমীর

শেষ আপডেট: 10 July 2021 08:28

দ্য ওয়াল ব্যুরো: এভাবেই নিভৃতে উত্থান হয়েছিল লিয়েন্ডার পেজের। কেউ বুঝতেই পারেনি ১৯৯১ সালে এভাবে জুনিয়র উইম্বলডন জিতে তিনি সবাইকে তাক লাগিয়ে দেবেন। সেই শুরু, তারপর লিয়েন্ডার যা করেছেন, সবটাই ইতিহাস। তিনি তাঁর পাঁচবছরের মাথায় ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। লিয়েন্ডারের মতোই এগোচ্ছে ১৭ বছরের আমেরিকার প্রবাসী বাঙালি সন্তান সমীর বন্দ্যোপাধ্যায়। তিনি দিল্লিতে বেড়ে উঠেছেন, তারপর তাদের পরিবার চলে যায় নিউ জার্সিতে। সমীর চলতি উইম্বলডনের আসরে দাপটে খেলছে, তারই পুরস্কার ফাইনালে ওঠার লড়াইয়ে পা দিয়েছে। এক নম্বর কোর্টে অবাছাই সমীরের সামনে আর এক অবাছাই ফ্রান্সের গুয়েমার্ড ওয়েনবার্গ। সমীরের টেনিসের দাপট এতটাই যে কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার মিলি পোলিসাককে কার্যত উড়িয়ে দিয়েছে। খেলার ফল সমীরের পক্ষে ৬-১, ৬-১। অবাছাই সমীর তৃতীয় রাউন্ডে ৬-২, ৬-১ ফলে খড়কুটোর মতন উড়িয়ে দিয়েছিল পঞ্চম বাছাই ব্রাজিলের খেলোয়াড়কেও। বর্তমানে সমীর বিশ্ব জুনিয়র ক্রমতালিকায় ১৯ নম্বরে রয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে তার যাত্রাপথ শুরু হয়েছে। সেই বছর দিল্লিতেও খেলে গিয়েছে সমীর। আইটিএফ জুনিয়র টেনিসে কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিল। এবার উইম্বলডনে কী হয়, সেই নিয়ে কৌতূহল রয়েছে টেনিসমহলে।

```