হাজার হাজার হাজরা নয়, কয়েক হাজার ক্রোট
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতার থেকেও জনসংখ্যা কম। আয়তনেও খুব একটা ফারাক নেই। আর সেই দেশটাই ' গ্রেটেস্ট শো অন দ্য আর্থ'-এর ফাইনালে।
ইতিমধ্যেই ৪১ লক্ষ জনসংখ্যার দেশটার মহিলা রাষ্ট্রপতি পা রেখেছেন রাশিয়ায়। গ্যালারিতে থাকছেন, রাকিটিচ, মড্রিচদের
শেষ আপডেট: 15 July 2018 06:07
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতার থেকেও জনসংখ্যা কম। আয়তনেও খুব একটা ফারাক নেই। আর সেই দেশটাই ' গ্রেটেস্ট শো অন দ্য আর্থ'-এর ফাইনালে।
ইতিমধ্যেই ৪১ লক্ষ জনসংখ্যার দেশটার মহিলা রাষ্ট্রপতি পা রেখেছেন রাশিয়ায়। গ্যালারিতে থাকছেন, রাকিটিচ, মড্রিচদের চিয়ার করছেন লকার রুমে গিয়ে। আর ক্রোয়েশিয়া সরকার বিশেষ ব্যবস্থা করে গত তিন দিনে প্রায় ১৫হাজার সমর্থককে নিয়ে এসেছে মস্কোতে।
মাঝমাঠের প্রশংসা করলেও অনেকেই বোধহয় বোঝেননি টিমটা ফাইনাল খেলবে।
বিশ বছর আগের একটা বিশ্বকাপে স্বপ্ন দেখিয়েছিলেন হাসান স্যাস, ডাভর সুকেররা। সেমিফাইনাল অবধি লড়েছিলেন। এ বার সেই হার্ডলটাও ডিঙিয়ে গিয়েছে। ফাইনালে প্রতিপক্ষ সেই বিশ বছর আগের চ্যাম্পিয়নরাই।
উত্তেজনায় ফুটছে গোটা দেশ। কিন্তু টিকিট কই? মাঠে ঢুকবেন কী করে এত সমর্থক? স্টেডিয়াম নয়। লুঝনিকির বাইরের ফ্যান জোনের দখল নেবেন উড়ে আসা এই ১৫ হাজার ক্রোয়েশিয়ান সমর্থক।
সোনালি ট্রফিটায় শেষ অবধি কারা চুমু খাবে সেটা স্পষ্ট হয়ে যাবে রবিবার রাতের মধ্যেই। কিন্তু রাশিয়া বিশ্বকাপ রং বদলে দিল ছোট্ট দেশটার।