
শেষ আপডেট: 19 July 2018 12:03
গোটা প্রথমার্ধে দু’দল আক্রমণ করলেও কেউ গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে যায় মোহনবাগান। বক্সে ভেসে আসা বল লাল-হলুদ ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় মোহনবাগানের সৌরভ দাসের পায়ে। বল জালে জড়িয়ে বাগানকে এগিয়ে দেয় সৌরভ। এরপর ৭৪ মিনিটে ইস্টবেঙ্গলের ঝন্টু প্রসাদের গোল অফ সাইডের কারণে বাতিল হয়। ৮০ মিনিটে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরায় দীপ সাহা। দীপের শট গ্রিপ করতে গিয়ে মোহন গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে গোলে ঢুকে যায়। ৯০ মিনিট শেষ হয় ১-১ ফলাফলেই।
আরও পড়ুন: মোহনবাগানে ভোট করার সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট
এক্সট্রা টাইমেও ফয়সালা না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানেই বাজিমাত করে ইস্টবেঙ্গল। প্রথম দুটি শটে ইস্টবেঙ্গল গোল করলেও দুটিতেই ব্যর্থ হয় বাগানের খেলোয়াড়রা। বাগানের প্রথম শট বাইরে যায়। দ্বিতীয় শট সেভ করে দেয় ইস্টবেঙ্গল গোলরক্ষক। এরপর ইস্টবেঙ্গলের তৃতীয় শট সেভ করে দেয় পরিবর্ত হিসেবে নামা মোহন গলকিপার অভিজিৎ দেবনাথ। চার এবং পাঁচ নম্বর শট জালে জড়িয়ে ৩-২ ব্যবধানে ফাইনাল জিতে নেয় ইস্টবেঙ্গল।