Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফটোশ্যুট, কেকে রঙিন সানিয়ার #NotABabyShower পার্টি

দ্য় ওয়াল ব্যুরো: মা হতে চলেছেন ভারতীয় টেনিস রানি সানিয়া মির্জা। মাতৃত্বের প্রতিটি মুহূর্ত নিজের মতো করে সেলিব্রেশন করছেন। কখনও বেবি বাম্প নিয়ে ডিজাইনার পোশাকে তাঁর ঝলমলে ছবি ইনস্টাগ্রামে ছেয়ে যাচ্ছে, কখনও সাদা-কালো ছবিতে ভিউয়ারদের চমক দিচ্ছ

ফটোশ্যুট, কেকে রঙিন সানিয়ার #NotABabyShower পার্টি

শেষ আপডেট: 8 September 2018 18:30

দ্য় ওয়াল ব্যুরো: মা হতে চলেছেন ভারতীয় টেনিস রানি সানিয়া মির্জা। মাতৃত্বের প্রতিটি মুহূর্ত নিজের মতো করে সেলিব্রেশন করছেন। কখনও বেবি বাম্প নিয়ে ডিজাইনার পোশাকে তাঁর ঝলমলে ছবি ইনস্টাগ্রামে ছেয়ে যাচ্ছে, কখনও সাদা-কালো ছবিতে ভিউয়ারদের চমক দিচ্ছেন সানিয়া। বন্ধু ও আত্মীয়দের নিয়ে রঙিন পাজামা পার্টির কিছু মুহূর্ত সম্প্রতি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ইতিমধ্য়েই প্রায় সানিয়ার ফ্য়ান-ফলোয়ার-সহ প্রায় লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন সেই ছবি। হ্য়াশ ট্য়াগে #NotABabyShower নামে সানিয়ার একাধিক ছবি এবং ভিডিও পছন্দ করছেন নেটিজেনরা। বরাবরই নিজের মতো করে বাঁচতে চাওয়া টেনিস সুন্দরী বলেছেন, "আমরা নানা ভাবে, নানা মুহূর্ত নিয়ে, নানা শেপ ও সাইজে আসব। সবাইকে ধন্য়বাদ।" https://www.instagram.com/p/BndA9rylIJI/?utm_source=ig_web_copy_link টেনিস বেছে নেওয়াই হোক, শোয়েব মালিককে বিয়ে করাই হোক, বা বিয়ের আট বছর পরে মা হতে চলা, সব কিছুই করেছেন নিজের মতো করে। কখনই মহিলাদের জন্য বেঁধে দেওয়া রাস্তায় চলেননি, চলতে চাননি। অক্টোবরে প্রথম সন্তান আশা করছেন তিনি। টেনিস কোর্টে ফিরতে চাইছেন ২০২০ টোকিয়ো অলিম্পিককে লক্ষ্য হিসেবে বেছে নিয়ে। ছয় গ্র্যান্ড স্ল্যাম ডাবলস জয়ী সানিয়া বলেছেন, “জীবনে কখনও মহিলাদের চিরাচরিত জীবন মেনে চলিনি। আমি বরাবরই ব্যতিক্রমী থেকেছি। সেটাতেই আমার আনন্দ।" https://www.instagram.com/p/BndCxaSlvVi/?utm_source=ig_web_copy_link #PyjamaParty ট্য়াগ দিয়ে সানিয়া একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। পাশে বোন আনামকে নিয়ে কেকে কাটার নানা মুহূর্ত ফুটে উঠেছে ভিডিওটিতে। তাঁর জীবনের এই বিশেষ মুহূর্তে পেশাগত কারণে পাশে নেই পাক ক্রিকেটার শোয়েব মালিক। তাই ভিডিও ক্য়াপশনে স্বামীকে 'মিস' করার কথাও লিখেছেন সানিয়া। সন্তানের পদবি ‘মির্জা মালিক’ রাখতে চান বলে আগেই জানিয়েছিলেন সানিয়া। সোশ্যাল মিডিয়ায় পোস্টেও শোয়েব মালিক আর সানিয়া নিজেদের পদবি ‘মির্জা মালিক’ লিখছেন।

```