Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

চ্যাম্পিয়ন্স ট্রফির ধাক্কা! নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পেলেন না বাবর, রিজওয়ান 

প্রশ্ন উঠতে শুরু করেছে—তিন তারকা কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ পারফরম্যান্সেরই বলি হলেন? বড় মাথাদের সরিয়ে কি বাকিদের উদ্দেশেও চরম বার্তা দিতে চাইল পিসিবি?

চ্যাম্পিয়ন্স ট্রফির ধাক্কা! নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পেলেন না বাবর, রিজওয়ান 

রিজওয়ান-আঘা-বাবর

শেষ আপডেট: 4 March 2025 18:36

দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) লজ্জার পারফরম্যান্স। প্রায় ৩০ বছর বাদে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েও গ্রুপ থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan)। যে কারণে প্রতিযোগিতা চলার মধ্যেই টিমের খোলনলচে বদলে ফেলার আওয়াজ তোলেন ওয়াসিম আক্রম (Wasim Akram) থেকে শুরু করে শোয়েব আখতারের (Shoaib Akhtar) মতো প্রাক্তন ক্রিকেটারদের বড় অংশ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আদৌ সেই প্রস্তাব ও সমালোচনায় কর্ণপাত করে কি না, সেটা বোঝা যেত আজ। কারণ আজই ছিল আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণার দিন। ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে দুটো আলাদা দল ঘোষণার পর পাক টিমে বেশ কিছু বদল নজরে এল। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, একদিনের স্কোয়াড থেকে শাহিন শাহ আফ্রিদিকে বাদ দেওয়া এবং টি-২০ দল থেকে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে ছেঁটে ফেলা। এর সুবাদে একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে—তিন তারকা কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ পারফরম্যান্সেরই বলি হলেন? বড় মাথাদের সরিয়ে কি বাকিদের উদ্দেশেও চরম বার্তা দিতে চাইল পিসিবি?

আজ পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে সরকারিভাবে যে তালিকা সামনে আসে, সেখানে দেখা যায় বাবর-রিজওয়ান ওপেনিং জুটি দলে জায়গা পায়নি। ফিরে এসেছেন শাদাব খান। সেটাও স্রেফ খেলোয়াড় হিসেবে নয়, সহ-অধিনায়কের ভূমিকায়। টি-২০-র অধিনায়ক বাছা হয়েছে সলমন আঘাকে।

প্রত্যাবর্তনের তালিকায় আরেক উল্লেখ্যযোগ্য মুখ মহম্মদ হ্যারিস। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। কামব্যাক করেছেন হাসান নাওয়াজ। ২২ বছর বয়সি এই তরুণ উইকেটরক্ষক এর আগে মাত্র ২১টি টি-২০ ম্যাচ খেলেছেন।

পিএসএলে না নামলেও ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার পুরস্কার জুটল আব্দুল সামাদের। বছর সাতাশের পিঞ্চহিটারকে দলে রাখা হয়েছে। ব্যাটিং বিভাগে বেশ কিছু রদবদল করা হলেও বোলিং ইউনিট নিয়ে পরীক্ষা চালানো হয়নি।

যদিও আলোচনার কেন্দ্রে রয়েছে বাবর ও রিজওয়ানের বাদ পড়া। ২০২০ সাল থেকে এই দুই ব্যাটসম্যান টি-২০-তে পাকিস্তান দলের হয়ে ওপেনে নামছেন। এই প্রথম তাঁদের একযোগে টিমের বাইরে রাখা হল।

ওয়ান ডে দলে গুরুত্বপূর্ণ বদল হচ্ছে শাহিন শাহ আফ্রিদির বাদ পড়া। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সিরিজে দলের সেরা বোলার হলেও চাম্পিয়ন্স ট্রফিতে ঘরের মাঠে তেমন প্রভাব ফেলতে পারেননি এই পেসার। যদিও রিজওয়ান ও বারবরকে একদিনের ক্রিকেটে রেখেছেন নির্বাচকেরা।

ওয়ান ডে-তে প্রত্যাবর্তন বলতে আবদুল্লা শাফিকের ফিরে আসা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে দলে রাখা হয়নি। এ ছাড়া নতুন মুখ হিসেবে নিউজিল্যান্ড সফরে জায়গা পেয়েছেন বাঁ-হাতি পেসার আকিফ জাভেদ।


```