Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যানফিল্ডে রুদ্ধশ্বাস জয় লিভারপুলের, লাল কার্ড দেখার পরেও জিতল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগ জমিয়ে দিল লিভারপুল। তারা শেষ রাতের ম্যাচে ফুলহ্যামের মতো দলকে ৪-৩ গোলে হারিয়েছে। ম্যাচটি এককথায় রুদ্ধশ্বাস হয়েছে।

অ্যানফিল্ডে রুদ্ধশ্বাস জয় লিভারপুলের, লাল কার্ড দেখার পরেও জিতল চেলসি

শেষ আপডেট: 4 December 2023 13:32

দ্য ওয়াল ব্যুরো: ইংলিশ প্রিমিয়ার লিগ জমিয়ে দিল লিভারপুল। তারা শেষ রাতের ম্যাচে ফুলহ্যামের মতো দলকে ৪-৩ গোলে হারিয়েছে। ম্যাচটি এককথায় রুদ্ধশ্বাস হয়েছে। এত গতিতে খেলা হয়েছে, ভাবাই যায় না। কেন ইপিএল বাকি লিগের থেকে আলাদা, সেটি এই ম্যাচ দেখলেই পরিষ্কার হয়ে যাবে।  

অন্য একটা ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে জিতেছে চেলসিও। ৩-২ হারিয়েছে ব্রাইটনকে। তাও স্ট্যামফোর্ড ব্রিজে ৪৫ মিনিটে কোনোর গ্যালাঘার লাল কার্ড দেখার পরেও তারা শেষ হাসি হেসেছে।

এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল অলরেডরা। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৩১। সমান সংখ্যক ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যান সিটি। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে ফুলহ্যাম।

লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ফুলহ্যামের বার্নড লেনো আত্মঘাতী গোল করলে ১-০ এগিয়ে যায় লিভারপুল। ফুলহ্যামের হ্যারি উইলসন ২৪ মিনিটে দলকে সমতায় ফিরিয়েছেন।

লিভারপুল আবার এগিয়ে যায় ৩৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে। সে গোলও প্রথমার্ধের সংযুক্ত সময়ে শোধ করেন কেনে টেটে। ৮০ মিনিটে ফুলহ্যামকে এগিয়েও দেন ববি ডি কর্ডোভা।

তিন পয়েন্ট হাতছাড়া হওয়ার অবস্থা থেকে ৮৭ মিনিটে ৩-৩ করেন ওয়াটারু এনডো এবং এক মিনিট পরেই জয়ের গোল পেয়ে যান ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।


```