এখানে পাওয়া যাবে সোনার, প্ল্যাটিনামের ও হিরের অসংখ্য নতুন ডিজাইনের চেন ও নেকপিস। সঙ্গে রয়েছে সোনা, হিরে, রুপো, প্ল্যাটিনাম এবং গসিপ কালেকশনের নানা গয়নায় আকর্ষণীয় ছাড়।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস
শেষ আপডেট: 12 August 2025 16:49
দ্য ওয়াল ব্যুরো: পঁচাশি বছরেরও বেশি ঐতিহ্য, ১৮৩টিরও বেশি শোরুম আর অসাধারণ কারিগরির জন্য পরিচিত সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এবার নিয়ে এসেছে এক অনন্য আয়োজন – ‘চেন ফেস্টিভ্যাল’ এবং স্বাধীনতার ৭৮তম বর্ষ উদযাপনে বিশেষ ফ্রিডম অফার।
এখানে পাওয়া যাবে সোনার, প্ল্যাটিনামের ও হিরের অসংখ্য নতুন ডিজাইনের চেন ও নেকপিস। সঙ্গে রয়েছে সোনা, হিরে, রুপো, প্ল্যাটিনাম এবং গসিপ কালেকশনের নানা গয়নায় আকর্ষণীয় ছাড়।
স্বাধীনতার উৎসবে গয়নার সৌন্দর্য
‘আজাদি উৎসব’ উপলক্ষে সেনকো এনেছে এক বিশেষ সংগ্রহ – যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। প্রতিটি গয়না যেন কেবল অলংকার নয়, বরং শক্তি, সৌন্দর্য আর নিজের পরিচয়ের প্রতীক। এগুলো আপনার উৎসবের মুহূর্তকে আরও উজ্জ্বল করবে। হোক তা বিশেষ উপহার, বিয়ের প্রস্তুতি, বা নিজের জন্য কিছু খাস আয়োজন।

অফারের বিশেষত্ব
এমডি ও সিইও মি. শুভঙ্কর সেন জানিয়েছেন –
সোনার গয়নায় মেকিং চার্জে ২৫% পর্যন্ত ছাড়
হিরের গয়নায় মেকিং চার্জে ৭৮% পর্যন্ত ছাড় এবং হীরার মূল্যে ৫% ছাড়
প্ল্যাটিনাম গয়নায় মেকিং চার্জে ১৫% পর্যন্ত ছাড়
রুপোর গয়নায় ১০% ছাড়
গসিপ কালেকশনে এমআরপিতে ১৫% পর্যন্ত ছাড়
রত্নপাথরে ১০% ছাড়

নতুন ডিজাইনের ছড়াছড়ি
ডিরেক্টর ও হেড অফ মার্কেটিং মিসেস জয়িতা সেন জানালেন, স্বাধীনতার পাশাপাশি অগস্ট মাস জুড়ে দেশজুড়ে নানা উৎসব যেমন ওনাম, বরলক্ষ্মী, রাখি ও ফ্রেন্ডশিপ ডে-কে মাথায় রেখে লঞ্চ হয়েছে:
সোনায় ৮৬টি নতুন চেন ডিজাইন
হিরে ও প্ল্যাটিনামে ১০টি করে নতুন ডিজাইন
নতুন মঙ্গলসূত্র, সোনার-রুপোর ও হিরের রাখি, সোলিটেয়ার রিংস সহ আরও অনেক কিছু
অফার চলবে: ১৭ অগস্ট ২০২৫ পর্যন্ত