পুজোয় শুধু সাজ নয়, চাই আত্মবিশ্বাসও! গসিপ বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস হাজির হল Kill Your Inner Demon থিমে ঝলমলে গয়নার সমাহার নিয়ে।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর গসিপ ব্র্যান্ড
শেষ আপডেট: 11 August 2025 15:05
দ্য ওয়াল ব্যুরো: পুজোর সময় মানেই নতুন সাজগোজের খোঁজ। আর নতুন জামার সঙ্গে মানানসই সুন্দর গয়না খুঁজে পাওয়া হয়ে ওঠে এক বড় আনন্দের বিষয়। এবার সেই খোঁজ নিয়েই এসেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর গসিপ ব্র্যান্ড। ৮ থেকে ১০ অগস্ট পুবাঞ্চল ক্লাব, হিন্দুস্থান পার্কে আয়োজিত ক্যারাভান পুজো পপ-আপে 'গসিপ' হাজির হল ঝকঝকে ডিজাইন আর ফ্যাশনের এক অনন্য সমাহার নিয়ে। গসিপের বার্তা স্পষ্ট, এই পুজো শুধু পারিবারিক ঐতিহ্য নয়, নিজের প্রতি ভালবাসা ও আত্মবিশ্বাসের উৎসব।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ৮৫ বছরের অভিজ্ঞতা ও বিশ্বাসের সঙ্গে গসিপ তৈরি হয়েছে বিশেষ করে ফ্যাশনপ্রেমীদের জন্য। অক্সিডাইজড সিলভার, কুন্দন লেয়ার্ড সেট থেকে শুরু করে আমেরিকান ডায়মন্ডের ঝলমলে গয়না। প্রতিটি আইটেমের মধ্যে লুকিয়ে আছে এক আলাদা গল্প। পুরনো শাড়ি হোক বা আধুনিক ফিউশন পোশাক, গসিপের গয়না আপনাকে আত্মবিশ্বাসের এক অনন্য স্পর্শ দেবে বলেই মনে করছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।
এই বছরের গসিপের ক্যাম্পেইন থিম হলো “Kill Your Inner Demon”, যা নারীদের ভেতরের ভয়, অনিশ্চয়তা ও নেতিবাচকতাকে বের করে দিয়ে, জয়ের প্রেরণা দেয়। কারণ 'গসিপ'-এর বিশ্বাস, গয়না শুধু সাজসজ্জা নয়, এটি নিজের আত্মবিশ্বাসের প্রতীক।

ক্যারাভান পুজো পপ-আপে 'গসিপ'-এর কিছু আকর্ষণীয় আয়োজন:
ঝকঝকে গসিপ স্টল যেখানে আধুনিক সিলভার ও ফ্যাশন গয়নার অসাধারণ সব গয়না।
৮ অগস্ট সন্ধ্যায় আরজে রাইয়ের সঙ্গে পুজো আড্ডায় “Kill Your Inner Demon” নিয়ে মজার আলোচনা।
১০ অগস্ট ইনফ্লুয়েন্সার প্রীতি সরকারের ফ্যাশন শো, যেখানে গসিপের নতুন কালেকশন নিয়ে হয়েছে জমজমাট প্রদর্শনী।
এই পুজোয় গসিপের গয়না আপনাকে শুধু সুন্দর করবে না, বরং নিজের আত্মবিশ্বাস ও পরিচয় গড়ার সাহসও জোগাবে।