হাতে বানানো সৃষ্টির মাধ্যমে নারী উদ্যোক্তা ও শিল্পীদের সম্মান জানাতে কলকাতায় ‘कल्पवृक्ष’-এর Puja Edit ‘Shakti’। এটি নারীর সাহস, শক্তি এবং শিল্পের অনন্য উৎসব।

কল্পবৃক্ষে কেনাকাটা।
শেষ আপডেট: 14 July 2025 18:16
দ্য ওয়াল ব্যুরো: তাঁদের মাথায় মুকুট নয়, হাতে ছিল তরবারি। তাঁরা প্রশংসা কামনা করেন না, তাঁরা অগ্রগতির পথ বেছে নেন। তাঁরা একে অপরের সাফল্যে উচ্ছ্বসিত হন, শিল্প আর সৃষ্টির মাধ্যমে একে অপরকে অনুপ্রাণিত করেন। কারণ তাঁরা বুঝে গিয়েছেন— এই জীবনের আসল নায়িকা তাঁরাই।

এই ভাবনাকেই উপজীব্য করে এবার কলকাতায় পুজো উপলক্ষে হাজির 'কল্পবৃক্ষ' (Kalpavriksha) এক্সিবিশন। তাঁদের এবারের থিম—‘শক্তি’। এ এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। নারীর শক্তি, সত্তা এবং আত্মার উদ্যাপন।

এবছর দুর্গোৎসবের ঠিক আগে কলকাতায় আয়োজিত এই বিশেষ উদ্যোগে অংশ নিচ্ছেন বহু নারী উদ্যোক্তা, শিল্পী ও ডিজাইনার, যাঁরা তাঁদের নিজস্ব হাতে গড়া অনন্য সৃষ্টির মাধ্যমে সমাজে নারীর সাহসিকতা ও প্রতিভার গল্প তুলে ধরছেন। প্রতিটি শিল্পসৃষ্টির পিছনে রয়েছে সাহসিকতার এক একটি গল্প, কষ্টের ভিতর থেকেও সৃষ্টির পথে এগিয়ে চলার অনুপ্রেরণা।
কল্পবৃক্ষ একটি অনন্য প্ল্যাটফর্ম, যা বিশেষভাবে তৈরি হয়েছে দেশের নিজস্ব ঘরোয়া (homegrown) ব্র্যান্ডগুলির জন্য। এখানে শুধুমাত্র হস্তশিল্পভিত্তিক, হাতে বানানো প্রোডাক্টই স্থান পায়। মূল লক্ষ্য, তাঁদের তুলে ধরা, যাঁরা তাঁদের শিল্প ও নৈপুণ্যের প্রতি নিষ্ঠাবান— যাঁরা কেবল ব্যবসা নয়, শিল্পকে ভালোবেসে তাতে নিজেদের সমস্ত সত্তা উজাড় করে দেন।

এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় শক্তি হলেন নারীরা। তাঁদের হাত ধরেই গড়ে উঠছে নতুন কাহিনি, নতুন আঙ্গিকে। তাঁরা কেবল সাজিয়ে তোলেন না, তাঁরা নিজেদের কল্পনাশক্তি, মেধা ও আত্মবিশ্বাস দিয়ে গড়ে তুলছেন সমাজে এক শক্তিশালী অবস্থান।
'শক্তি'-র এই সংস্করণ শুধু কেনাকাটার একটি মেলা নয়, এটি এক আত্মার উৎসবও। যেখানে নারীশক্তি উদযাপিত হচ্ছে তাঁদের সৃষ্টির মধ্যে দিয়ে। তাঁদের প্রত্যেকটি কাজ যেন একেকটি ছোট গল্প, যেগুলো বলে যায় সাহস, লড়াই আর আত্মবিশ্বাসের কথা।

কল্পবৃক্ষ কলকাতা জুড়ে ছড়িয়ে দিচ্ছে এক আহ্বান—“চলো, উদযাপন করি শক্তিকে। উদযাপন করি তোমায়। উদযাপন করি আমায়। উদযাপন করি আমাদের।”

এই পুজোয় যদি নারীর সৃজনশীলতা, সাহস এবং সংগ্রামের এক অনন্য রূপ দেখতে চান, যদি অনুভব করতে চান এক গভীর আত্মিক সংযোগ— তাহলে কল্পবৃক্ষ যেন ঠিক আপনারই জন্য।